ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় নিহতদের স্মরণে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করেছে নেপাল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, ১৩ দিনের শোকপর্বের শেষ দিন দেশজুড়ে মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হয়। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে সরকারি ভবন ও বিদেশে অবস্থিত নেপালের বিভিন্ন মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
তবে দুর্যোগকবলিত এলাকাগুলোতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। তাই, শোক প্রকাশের আনুষ্ঠানিকতা সীমিত রাখা হয়েছে। নেপালে প্রাকৃতিক দুর্যোগের প্রায় ২ সপ্তাহ পার হলেও এখনো নিখোঁজ প্রায় ৫ হাজার মানুষ।



