চীনে যাওয়া নিয়ে তোড়জোর, ট্রাম্পের এক সপ্তাহের মধ্যে যাচ্ছেন পুতিনও?

আপডেট : ১৪ মে ২০২৬, ০৯:২১ পিএম

বেইজিংই তাহলে বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়া জায়গা হতে যাচ্ছে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চীন সফর করছেন। চীন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন, নির্ধারিত এক ঘণ্টা সময়ের চেয়ে দ্বিগুণ লম্বা হওয়া সেই বৈঠককে ‘চমৎকার’ বলেও বর্ণনা করেছেন ট্রাম্প।

তা মার্কিন প্রেসিডেন্টের এই সফরের মধ্যেই রাশিয়া জানিয়ে দিল, শিগগিরই চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি এই সফর আগামী সপ্তাহেও হতে পারে বলেও অনুমান রুশ সংবাদমাধ্যমে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে রুশ সংবাদমাধ্যম আরটি আজ বৃহস্পতিবার জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন। দিন-তারিখ এখনো নির্দিষ্ট না হলেও এই সফরের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়ে গেছে বলেও জানিয়েছেন পেসকভ।

রুশ সংবাদমাধ্যমে অনুমান, আগামী সপ্তাহেই পুতিন যেতে পারেন চীন সফরে।

গত বছরের সেপ্টেম্বরেও চীন সফরে গিয়েছিলেন পুতিন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।   

ট্রাম্প এবার চীন সফরে গেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকজন নেতাকে নিয়ে, যে প্রতিষ্ঠানগুলোর বাজার মূলধনের পরিমাণই ১ লাখ কোটি ডলারের ওপর বলে ধরা হয়। চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে সুবিধা নিয়েই যে মূল দর কষাকষি চলবে তা বোঝাই যাচ্ছে। পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে আলোচনাও গুরুত্ব পাবে ট্রাম্প-শি বৈঠকে। 

আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত সংবেদনশীল এক গোপন অভিযানে তাঁর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফকে মস্কোয় পাঠিয়েছিলেন বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৭৯৪ জন। বিদেশিসহ এখনও নিখোঁজ ৩ হাজারের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে চলছে মরিয়া...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর