চীনে বন্যা ও ভূমিধসে ১৮ জনের প্রাণহানি

আপডেট : ২০ মে ২০২৬, ১১:৪৯ এএম

চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টানা বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু  হয়েছে। একই সাথে বিভিন্ন এলাকায় স্কুল-কলেজ, সড়ক পরিবহন ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন। উদ্ধার কাজে এরইমধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বৃষ্টিজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকি রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে ১৫ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে দুর্যোগ মোকাবিলায়। 

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর, দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্রতা একত্রিত হওয়ায় এক হাজার কিলোমিটারের বেশি এলাকায় এই ভারী বৃষ্টি হয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ জনে। এখনও নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। বুধবার নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। এর মধ্যে নেপালেই মারা গেছে ৯৩৯ জন। প্রায় ৬শ বিদেশিসহ নেপালে এখনও নিখোঁজ সাড়ে ৪ হাজারের বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
নেপালের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মরদেহ উদ্ধারের পর কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যথাযথ সম্মানের সঙ্গে সৎকার করা। অনেক মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে নেপালের চিতওয়ান...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর