চিকিৎসকের ভুলে ৩০ শিশুর জন্ম!

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৫:৩৮ পিএম

চিকিৎসকের ভুলের কারণে ভুল শুক্রাণু বা ডিম্বাণু দাতার মাধ্যমে জন্ম নিয়েছে অন্তত ৩০টি শিশু। সাইপ্রাসের ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এই টেস্ট টিউব বেবিদের বাবা-মায়েরা, যাদের অধিকাংশই ব্রিটিশ নাগরিক।

উল্লেখ্য, এই ৩০ শিশুর অধিকাংশই ডোগুস আইভিএফ সেন্টারে জন্মগ্রহণ করেছে। তবে বাবা-মায়েদের আশঙ্কা, ভ্রূণ তৈরির জন্য তাদের নির্বাচিত দাতাদের ব্যবহার করেননি ডাক্তাররা। এ নিয়ে চলতি বছর এমন সাতটি আইভিএফ ত্রুটির ঘটনা উন্মোচন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বাবা-মায়েদের অভিযোগ, তারা তাদের চিকিৎসার ইতিহাস, দৈহিক গুণাবলী, শিক্ষা ও ব্যক্তিত্বের উপর ভিত্তি করে বেনামী দাতা নির্বাচন করেছিলেন। কিন্তু চিকিৎসার সময় তাদের অনুরোধ করা দাতাদের শুক্রাণু এবং ডিম্বাণু ব্যবহার করা হয়নি।

২০২৬ সালের চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গিয়র্গ নাগেল। সোমবার সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি নোবেলজয়ী হিসেবে...
ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
পাকিস্তানের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১ শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস...
জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির সাড়ে ৬ হাজার ফুট উঁচুতে ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে একটি বেঞ্চে একা বসে ছিল সাত বছর বয়সী এক শিশু। কাছে ছিল কেবল এক বোতল কোমল পানীয় ও সামান্য কিছু স্ন্যাকস। শিশুটি...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর