সাঁতারের মাধ্যমে স্বাভাবিক জীবনের খোঁজে গাজার শিশুরা

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায় সাঁতার ও খেলাধুলার মাধ্যমে শিশুদের ভয় কাটিয়ে আত্মবিশ্বাসী ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

ইসরায়েলি হামলায় কেউ হারিয়েছে হাত কিংবা পা, কেউ হারিয়েছে মা-বাবাকে। যুদ্ধের ভয়াবহ স্মৃতি আর মানসিক ট্রমা নিয়েই বেড়ে উঠছে গাজার এসব শিশু। তবে সবকিছু হারিয়েও থেমে নেই তারা। সাঁতারের মধ্য দিয়ে খুঁজছে নতুন করে বাঁচার সাহস।

দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে কারারা এলাকায় চলছে ওয়েভস অব হোপ প্রকল্প। যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের সাঁতার, খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে মানসিক চাপ ও ভয় কাটিয়ে উঠতে সহায়তা করাই এর লক্ষ্য।

প্রকল্পটিতে অংশ নিচ্ছে ৯০ শিশু। তাদের মধ্যে ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়েছে ৪০ জন। আর মা-বাবা হারানো শিশুর সংখ্যা অর্ধশত।

প্রশিক্ষকদের একজন নূর আল-দ্বীন কাশকাস নিজেও ইসরায়েলি হামলায় আহত হয়ে হারিয়েছেন পা। যুদ্ধের আগে তিনি ছিলেন সাঁতার প্রশিক্ষক ও লাইফগার্ড। নিজের জীবনের কঠিন বাস্তবতাকে সঙ্গী করেই এখন শিশুদের সাঁতার শেখাচ্ছেন তিনি। 

নূর আল-দ্বীন কাশকাস বলেন, ‘নিরাপদ পরিবেশে সাঁতার শেখার পাশাপাশি একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছে গাজার শিশুরা। এতে যুদ্ধের কারণে তৈরি হওয়া মানসিক চাপ ও ভয় কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছে তারা।’ 

মেয়েদের প্রশিক্ষণ দিচ্ছেন তানতিশ সুইমিং একাডেমির কোচ রানা তানতিশ। তাঁর কাছে শুরুতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যুদ্ধের ভয় নিয়ে পানিতে নামতে না চাওয়া শিশুদের আবার বিশ্বাস করতে শেখানো।

ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪ হাজার শিশু অঙ্গ হারিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে মাথাপিছু সবচেয়ে বেশি শিশু অঙ্গ হারানোর নির্মম বাস্তবতার মুখে দাঁড়িয়ে আছে গাজা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর