রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছল ইউরেনিয়ামের আরও এক চালান

আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম

কঠোর নিরাপত্তায় ঢাকা থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দের উদ্দেশে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর। সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রূপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। 

ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

প্রকল্প সূত্রে জানা গেছে, এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে পারমাণবিক জ্বালানি ঢাকায় আনা হয়েছে। এসব জ্বালানি কঠোর নিরাপত্তায় সড়ক পথে রুপপুর বিদ‍্যুৎ কেন্দ্রে নেওয়া হয়। চলতি বছরের মধ্যে রাশিয়া থেকে আরও জ্বালানির চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট অক্টোবরে পারমাণবিক বিক্রিয়া বা ক্রিটিক্যালটি অর্জন করেছে। বর্তমানে ইউনিটটি পাওয়ার স্টার্ট-আপ পর্যায়ের কার্যক্রম চলমান রয়েছে। সব কিছু স্বাভাবিক নিয়মে অগ্রসর হলে স্বল্প সময়ের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

নড়াইলের লোহাগড়ায় মাদক কেনার টাকা না পেয়ে বাবাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার  দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ হত্যাকাণ্ড হয়। 
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাইদুর মুন্সী (৪৫) নামে এক শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোড এলাকায় একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণাটি ন্যাচার গ্রুপের জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড...
বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহের কারণে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। শুক্রবার রাজধানীর কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা, পেঁয়াজ  ৫০ টাকা, রসুন  ১৬০ টাকা এবং...
গত সেপ্টেম্বরে সরকারি মাধ্যমিক স্কুলগুলোর দুরবস্থার প্রতিবাদ থেকে শিক্ষার্থীদের এ আন্দোলন শুরু হয়। পরবর্তীতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং শিক্ষা ও সরকারি সেবার দুরবস্থার প্রতিবাদে এ...
শীতের শুরুতেই নয়াদিল্লিতে বায়ুদূষণ পৌঁছেছে বিপজ্জনক পর্যায়ে। ঘন ধোঁয়াশায় ঢেকে গেছে পুরো শহর। শীতের আগেই শহরটির বায়ুমান সূচক ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার যা বেড়ে দাঁড়ায় ৩৭০। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে...
লোডিং...
```html ```

এলাকার খবর