বাংলাদেশের মশা এবার গেল ফ্রান্সে! 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সবাইকে বলা হয়েছে ঘর থেকে বের না হতে। দিনের শুরুতে এমন বিড়ম্বনাতেই পড়তে হয় ফ্রান্সের প্যারিস শহরের দক্ষিণপূর্ব এলাকার বাসিন্দাদের। কারণ একটাই, বাংলাদেশের মানুষের ঘুম হারাম করে দেওয়া এডিস মশা এবার হানা দিয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও।

এডিস মশার আরেক নাম টাইগার মশা। এশিয়ার বিভিন্ন দেশে এ মশা দেখা যায়। এডিসের কারণে ডেঙ্গু রোগ হয়ে থাকে। এবার এই মশাই দেখা যাচ্ছে ইউরোপের দেশগুলোতে। এ থেকে বাঁচতে রাস্তার আশপাশে কীটনাশক দিয়েছেন প্যারিসের সরকারি কর্মকর্তারা। 

সংবাদমাধ্যম ফ্রান্স২৪ বলছে, ট্রপিক্যাল শহরগুলোতে এমন মশা মারার দৃশ্য কমন। কিন্তু এ বছর ইউরোপেও বেড়েছে মশা। এ মশার কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস হানা দিনে পারে। এ কারণে মশা মারার কার্যক্রম শুরু হয়েছে।

এ ব্যাপারে প্যারিসের ডেপুটি মেয়র আন্নে সুউরিস বলেন, এই প্রথম প্যারিসে এভাবে কীটনাশক দেওয়া হচ্ছে। তবে ফ্রান্সে এর আগেও এমন ঘটনা ঘটেছে। কয়েক বছর ধরেই ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মশা বেড়েছে। 

মশার অত্যাচার আর কাঁহাতক সহ্য হয়! একে কামড়, তার ওপর মশাবাহিত রোগ–সব মিলিয়ে মানুষ নাকাল। এরই নিদান হিসেবে এল অভিনব এক উদ্যোগ। কর্তৃপক্ষ জানিয়েছে, জীবিত বা মৃত মশা তাদের কাছে জমা দিলেই মিলবে পুরস্কার।
ডেঙ্গু জ্বরের টিকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইমিউনোলজিক্যাল লিমিটেড (আইআইএল)। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের প্রথমদিকে...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর