মাসিক বিল পরিশোধ করছে, বকেয়াও কমিয়ে এনেছে বাংলাদেশ: আদানি পাওয়ার

আপডেট : ০২ মে ২০২৫, ০৬:৫০ পিএম

আওয়ামী লীগ সরকারের আমলে রেখে যাওয়া আদানি পাওয়ারের বিদ্যুৎ বিলের বকেয়া কমিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি নিয়মিত মাসিক বিলও পরিশোধ করছে। আজ শুক্রবার আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দিলিপ ঝা বলেন, ‘বাংলাদেশ তার বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে এনেছে। এখন বকেয়া রয়েছে ৯০০ মিলিয়ন ডলার। বাংলাদেশ এটি দ্রুত পারিশোধ করবে বলে আশা রাখি।’

২০২৭ সালে ভারতের আদানি পাওয়ারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ। তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছিল ঢাকা। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং গত বছর ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বকেয়া আরও বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে গত বছর আদানি পাওয়ার বাংলাদেশে তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে এনেছিল।

দিলিপ ঝা বলেন, ‘বাংলাদেশ যেহেতু আবারও মাসিক বিল দিচ্ছে; সঙ্গে বকেয়াও পরিশোধ করছে তাই এখন পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, ‘এখন বাংলাদেশ মাসিক বিলের চেয়েও বেশি পরিমাণ অর্থ প্রদান করছে, যার ফলে আমরা বাংলাদেশকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। বর্তমানে আমরা যে অর্থ পাচ্ছি, তা মাসিক বিলের তুলনায় বেশি। আমরা আশাবাদী, শুধু চলতি মাসের বিলই নয়, পুরোনো বকেয়াগুলোও ধীরে ধীরে পরিশোধ হবে।’

আদানি পাওয়ার জানিয়েছে, বাংলাদেশের কাছে তাদের বিল হয়েছে ২ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ সরকার।

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর