অশান্ত মণিপুরে ফের উত্তেজনা, বিষ্ণুপুরে কারফিউ বহাল 

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম

ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় অস্থিরতা কমছেই না। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর আরও কঠোর হয়েছে কর্তৃপক্ষ। প্রশাসন জেলায় এক পর্যায়ে ১৪৪ ধারা জারি করতে বাধ্য হয়। তবে সোমবার সকাল ৫টা থেকে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। ফের গুরুতর শান্তিভঙ্গের আশঙ্কায় জেলা প্রশাসন সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। 

দ্য টেলিগ্রামের অনলাইন সংস্করণ জানিয়েছে, গত ৭ এপ্রিল বোমা হামলায় দুই শিশু নিহত হওয়ার ঘটনায় বিপর্যস্ত বিষ্ণুপুর। এর মধ্যেই মঙ্গলবার বিকেলে গুজবের জেরে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ইম্ফল থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, বোমা হামলায় দুই শিশু নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয়রা বিষ্ণুপুরের থিংগুঙ্গেই এলাকায় বিক্ষোভ করলে সহিংসতার সূত্রপাত হয়। অস্ত্র বহনকারী সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনা সম্পর্কে যাচাইবিহীন খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, নিরাপত্তাকর্মীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে ক্ষতিকর ও যাচাইবিহীন গুজব ছড়ানোর জেরে দুপুর দেড়টার দিকে থিংগুংগেই-এর কাছে স্থানীয়রা একটি নিরাপত্তা দলকে বাধা দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, একদল জনতা জড়ো হয়ে নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো থামিয়ে দেয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ভিড়ের কিছু সদস্য সহিংস হয়ে ওঠে এবং নিরাপত্তাকর্মীদের দুটি গাড়িতে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয়। কর্মীদের আটক করার চেষ্টাও করা হয়েছিল।

এতে বলা হয়, এলাকায় দ্রুত অতিরিক্ত বাহিনী পাঠানো হয় এবং আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য কাঁদানে গ্যাসসহ ন্যূনতম প্রয়োজনীয় শক্তি ব্যবহার করে ভিড় ছত্রভঙ্গ করা হয়।

সংঘর্ষের সময় বেশ কয়েকজন আহত হন। পুলিশ জানিয়েছে, এই সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অগ্নিসংযোগ, বেআইনি সমাবেশ ও নিরাপত্তা বাহিনীকে বাধা দেওয়ার ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে নতুন মুক্ত বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছে ভারত। ডিসেম্বরে স্বাক্ষর হতে যাওয়া এই এফটিএ চুক্তি ২০২৭ সালের মাঝামাঝি নাগাদ কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত ইইউর...
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার সপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন।
ভারতের ওড়িশা রাজ্যের গোপালপুরে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। তবে গভীর রাতে শক্তি হারিয়ে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রায় তিন ঘণ্টা ঘূর্ণিঝড়টি সেখানে অবস্থান করতে পারে...
ভারতের অন্যতম শীর্ষ নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান আদানি সিমেন্ট ক্লিঙ্কার ও সিমেন্ট পরিবহনে ভারী বৈদ্যুতিক ট্রাকের যাত্রা শুরু করেছে। গুজরাটের সাংঘি প্লান্টে এসব ট্রাকের উদ্বোধন করা হয়। আদানি গ্রুপের...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর