কর্মসংস্থান ও নিরাপত্তায় জোর দেবে পশ্চিমবঙ্গের নতুন সরকার

পশ্চিমবঙ্গে তরুণদের কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তায় গুরুত্ব দেবে নতুন সরকার। এছাড়া, কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে থেমে থাকবে না কোনো প্রকল্প। এদিকে নির্বাচনে কারচুরির অভিযোগ এনেছে ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:৫২ পিএম

পশ্চিমবঙ্গে তরুণদের কর্মসংস্থান ও নারীদের নিরাপত্তায় গুরুত্ব দেবে নতুন সরকার। এছাড়া, কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে থেমে থাকবে না কোনো প্রকল্প। এদিকে নির্বাচনে কারচুরির অভিযোগ এনেছে ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। বিকেলে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের কলকাতা প্রতিনিধির পাঠানো তথ্যে এসব খবর জানা যায়। 

বিধানসভা নির্বাচনে ২০৬ আসনে জয়ের পর পশ্চিমবঙ্গে প্রথমবার রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। নতুন সরকারের আগামীর রূপরেখা কেমন হবে, এরই মধ্যে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্যে নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ছাড়পত্র দেওয়া হবে। রাজ্য-কেন্দ্রের টানাপড়েনের জেরে এই স্বাস্থ্য প্রকল্পটি দীর্ঘদিন পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি। এছাড়া, কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে কোনও প্রকল্পই থেমে থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

ভারতের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলবে পশ্চিমবঙ্গ। তরুণদের জন্য ব্যাপকহারে কর্মসংস্থান তৈরি করা হবে। অগ্রাধিকার দেওয়া হবে নারীদের নিরাপত্তায়। এছাড়া, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজনৈতিক প্রতিহিংসায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঠেকাতেও কাজ করবে বিজেপি।

এদিকে, ভবানীপুর ও নন্দীগ্রামে ঐতিহাসিক জয়ে পর পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলছেন, দলের পরবর্তী লক্ষ্য ২০২৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। মমতা বন্দোপাধ্যায়, তেজস্বী যাদব, রাহুল গান্ধী ধরাশায়ী হয়েছে উল্লেখ করে অখিলেশ যাদবেরও একই পরিণতি হবে বলে মত তাঁর।

বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান সৃষ্টি ও নারী নিরাপত্তাসহ বিজেপি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে, ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনেছে ১৫ বছর রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনকে বিজেপি কমিশন অভিহিত করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। এছাড়া, টালিগঞ্জ, জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও কোচবিহারে তৃণমূলের কার্যালয় ভাঙচুরসহ নেতা-কর্মীদের হেনস্তার অভিযোগ আনা হয়েছে বিজেপির বিরুদ্ধে।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অপসারণ এবং এসআইআর (ভোটার তালিকায় সংশোধন) প্রক্রিয়া বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে উত্তাল দিল্লিসহ দেশটির একাধিক শহর। সেই আন্দোলনের পেছনে...
কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।
আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার রোগী ও স্বজনরা। নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর কলকাতাজুড়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর