ওরা ভোট লুট করেছে, ইস্তফা দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:২৬ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে নিজ দল তৃণমূল কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'ভোট লুট' হয়েছে বলে অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি নির্বাচন কমিশনকে 'ভিলেন' বলে আখ্যায়িত করেছেন। আজ মঙ্গলবার কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মমতা এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ২৯৩টির ফলাফল প্রকাশিত হয় সোমবার। এতে দেখা যায়, নরেন্দ্র মোদির বিজেপি ২০৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, মমতার তৃণমূল পেয়েছে মাত্র ৮০টি আসন। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়ে যায়, টানা ১৫ বছর পর মুখ্যমন্ত্রীর পদ হারাতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি।

কিন্তু নির্বাচনের ফলাফল ইতোমধ্যেই নাকচ করেছেন মমতা। আজ স্থানীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, 'কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?'

তারপরই তৃণমূল নেত্রী তোপ দাগেন নির্বাচন কমিশনের দিকে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের সহায়তায় ১০০টির বেশি আসন লুট করেছে বিজেপি।

মমতা বলেন, 'ওরা (বিজেপি) এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ওরা ভোট লুট করেছে।'

এবারের নির্বাচনী লড়াই বিজেপি'র বিরুদ্ধে ছিল না উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমাদের এই লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেড করেছে। সব অফিসারদের বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।'

বিভিন্ন ইস্যুতে মমতা রাস্তায় নামার ইঙ্গিত দিয়েছেন এবং জানিয়েছেন, দলের নির্বাচিত নেতারা তৃণমূলের পাশেই আছেন।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজের ভবানীপুর আসনটিও ধরে রাখতে পারেননি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভবানীপুরে বিজেপি'র শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটের ব্যবধানে হেরেছেন মমতা।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর