দুর্গাপূজার মৌসুমেও কলকাতার হোটেল ব্যবসায় বড় ধস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

কলকাতার শিখা হোটেলে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের ঘটনায় ধস নেমেছে নিউ মার্কেট এলাকার ব্যবসায়। আগুন লাগার এক মাস পরেও পর্যাপ্ত গ্রাহক পাচ্ছে না স্থানীয় হোটেলগুলো।

কলকাতার নিউ মার্কেট এলাকা ঘিরে অন্তত ২৫ হাজার মানুষের আয়রোজগার জড়িত। প্রতিবছর দুর্গাপূজার মৌসুমে পর্যটকদের আনাকোনায় মুখরিত থাকে এলাকা। তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন।

গত ১৯ আগস্ট শিখা হোটেলে অগ্নিকাণ্ডের পর ভালো নেই স্থানীয় ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয় জনের নিহতের জেরে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিধিমালা ভঙ্গে বন্ধ করা হয়েছে নয় শতাধিক আবাসিক হোটেল ও গেস্ট হাউজ।

এর মধ্যে নিউমার্কেটে রয়েছে প্রায় শতাধিক হোটেল। এক মাস পেরিয়ে গেলেও এখনো তালা খুলতে পারেনি হোটেল মালিকরা।

নিউ মার্কেটকে এড়িয়ে পার্শ্ববর্তী এলাকার হোটেলে থাকতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে পর্যটকদেরও।

হোটেল ব্যবসায় ধসের প্রভাব পড়ছে অন্যান্য খাতেও। পরিস্থিতি এতটাই খারাপ যে, ক্রেতা না থাকায় নিজের দোকান ছেড়ে অন্যের দোকানে সময় কাটাচ্ছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে দুর্গাপূজা মৌসুমকে সামনে রেখে অবস্থার উন্নয়নে সরকারের পদক্ষেপ আশা করছেন স্থানীয়রা।

শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বাংলাদেশ। শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা জানান ভারতের...
১৮তম ব্রিকস সম্মেলনে সর্বসম্মতিতে যুক্ত হয়েছে নয়াদিল্লি ঘোষণাপত্র। শনিবার সম্মেলনের প্রথম দিনে এটি যুক্ত হয়েছে বলে জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন...
ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে জড়ো হয়েছে জোটের ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে এসব ছাপিয়ে আলোচনায় রয়েছে একাধিক সাইডলাইন বৈঠক। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হয়েছে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ...
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
লোডিং...

এলাকার খবর