২২ দিন পর রান্না খাবার খেল সাইদির পরিবার

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৯:৩২ পিএম

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য মানুষ। বিভিন্ন শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন তারা। পর্যাপ্ত ত্রাণের অভাবে দিনের পর দিন খাদ্যাভাবে রয়েছে অনেকে। খান ইউনিসে আশ্রয় নেওয়া তেমনি মোহাম্মদ আল-সাইদি ও তার সন্তানরা ২২ দিন পর খেয়েছেন রান্না করা খাবার।

গত ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধানীতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাস। এরপর থেকে গাজা উপত্যকায় নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী।

প্রাণ হারানোর শঙ্কায় অনেকে আশ্রয় নিয়েছে গাজার দক্ষিণের শহর খান ইউনিসে। বাস্তুচ্যুতদের মধ্যে রয়েছে মোহাম্মদ জাকি আল-সাইদি ও তার সন্তানেরা।

পরিবারের খাবারের চাহিদা মেটাতে একটি ভ্রাম্যমান দোকানে কোমল পানীয় ও কাস্টার্ড বিক্রি করে আল-সাইদি। প্রতিদিন ১০ থেকে ২০ শেকেল দিয়ে কোনোরকম পরিবারের খাবারের চাহিদা মিটাচ্ছেন তিনি। বাস্তুচ্যুত হওয়ার ২২ দিন পর প্রথমবার রান্না করা ভাত ও মাংস খাওয়ার সৌভাগ্য হয়েছে তাদের। 

শরণার্থী মোহাম্মদ জাকি আল-সাইদি বলেন, 'বাস্তুচ্যুত হওয়ার পর এটা আমাদের প্রথম রান্না করা খাবার। কোমল পানীয় ও কাস্টার্ড বিক্রি করে ভাত  ও মাংসের জন্য অবশেষে টাকা জোগাড় করেছি। আমাদের অবস্থা এতোটাই ভয়াবহ যে ২২ দিন পর আমরা প্রথম ভাত ও মাংস খাচ্ছি।'

ক্যাম্পে আশ্রয় নেওয়া অনেকে নানা ধরনের ছোট ছোট কাজ করছেন। এমনি নাপিতের দোকান খুলেছেন বিলাল আবু মোস্তফা।

খান ইউনিস ক্যাম্পে আশ্রয় নেওয়া আরেক শরণার্থী বিলাল আবু মোস্তফা বলেন, 'এখানে আমরা ধ্বংসস্তূপের মধ্যে বসবাস করছি। আমাদের মানসিক অবস্থার পরিবর্তনের জন্য এখানে চুল ও দাড়ি কাটি। আমরা আল্লাহর দয়ার অপেক্ষায় আছি, কোনো আরব দেশের না। কেউ আমাদের পাশে দাঁড়াবে না।'

গাজায় একদিকে স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী অন্যদিকে জ্বালানি, খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে অবরুদ্ধ গাজাবাসীর করুন পরিণতি।

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর কৌশলগত ও অগ্রাধিকারপ্রাপ্ত অস্ত্রের উৎপাদন তিনগুণ বাড়িয়েছে তেহরান। ইরানে নয়...
ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করেছে না। বরং মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে গোটা উপসাগরীয় অঞ্চলকে। কেননা হরমুজের তেলবাহী জাহাজে যেকোন...
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর