এখনও খোঁজ মেলেনি রাইসির, তল্লাশি অভিযানে সহায়তা করছে তুরস্ক

আপডেট : ২০ মে ২০২৪, ০৯:১২ এএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি প্রেসিডেন্ট রাইসির। খোঁজ মেলেনি তাঁর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানের। তাঁদের সন্ধানে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এ অভিযানে সহায়তা করছে তুরস্ক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তল্লাশি অভিযানে সহায়তাকারী তুরস্কের ড্রোন একটি জায়গা শনাক্ত করেছে। সন্দেহ করা হচ্ছে, সেটিই দুর্ঘটনাস্থল।

পূর্ব আজারবাইজান অঞ্চলের রেড ক্রিসেন্টের প্রধানকে উদ্ধৃত করে ফার্স নিউজ জানিয়েছে, তুরস্কের ড্রোনের মাধ্যমে শনাক্ত হওয়া জায়গায় উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে।

রেড ক্রিসেন্টের ওই কর্মকর্তা জানান, তুরস্কের ড্রোনের মাধ্যমে শনাক্ত হওয়া জায়গাটি তাওয়াল নামে একটি এলাকায়। ইরানের প্রেস টিভিও জানিয়েছে, উদ্ধারকারী বাহিনী ওই ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও জানিয়েছে, তুরস্কের ড্রোন গতকাল রাতে একটি ফুটেজ পাঠিয়েছে। সেখানে পাহাড়ের ধারে একটি অন্ধকার দাগ দেখা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, সেটিই দুর্ঘটনাস্থল।

গতকাল রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তাঁর সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছেছে।

বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না। উদ্ধারে যুক্ত হয়েছে রেড ক্রিসেন্ট ও সামরিক সদস্যরাও। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এলাকাটি কুয়াশাচ্ছন্ন। এ কারণে হেলিকপ্টারের অবস্থান বোঝা যাচ্ছে না।

আইআরএনএ নিউজ বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, রাইসি কী ধরনের হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন সেটি নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন:

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
তুরস্কের ইস্তাম্বুলে একটি ভবনের নিচের কয়েকটি তলা ধসে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে আজ শুক্রবার দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এএফপি। 
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর