ট্যাঙ্ক নিয়ে সিরিয়ায় ঢুকে পড়ল ইসরায়েলি সেনারা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

সিরিয়ায় এখন টালমাটাল অবস্থা। পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। দেশটির বেশিরভাগ এলাকা বিদ্রোহীদের দখলে। এর মধ্যেই দেশটিতে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। রোববার সকালে তারা ট্যাঙ্ক নিয়ে দেশটিতে প্রবেশ করে বলে জানা গেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ছাড়াও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মেহের নিউজ। এসব প্রতিবেদনে বলা হয়, এর মধ্য দিয়ে গত ৫০ বছরের মধ্যে এই প্রথম সিরিয়ায় এভাবে প্রবেশ করল ইসরায়েলি সেনারা। 

আরেক সংবাদমাধ্যম মানার নিউজ বলছে, রোববার সকালে সিরিয়ার দক্ষিণাঞ্চলে সীমান্ত বেড়া অতিক্রম করে গোলান মালভূমি (মাউন্ট হারমন) এলাকায় প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক। তবে, এটি বাফার জোন বলে দাবি করছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

ইসরায়েলকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি রেখাভিত্তিক একটি নতুন প্রতিরক্ষা রেখা প্রতিষ্ঠা করতে হয়। এই নিয়ন্ত্রণরেখা অধীকৃত গোলান মালভূমি (মাউন্ট হারমন) এলাকায় অবস্থিত। ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়। তবে কিছু বাফার জোন ছিল। 

গত ২৬ নভেম্বর নতুন করে আসাদ বাহিনীর ওপর হামলা চালাতে শুরু করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম। প্রথমে আলেপ্পো শহর দখলের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে এগোতে থাকে তারা। এরপর মাত্র ১১ দিনের মাথায় আজ রোববার দামেস্ক ‘মুক্ত’ করার ঘোষণা দিল বিদ্রোহীরা। এই ঘোষণার মধ্য দিয়ে কার্যত সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটল।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি ব্যক্তিগত হেলিকপ্টারে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও বাশারের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। এরপর সিরিয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

আরও পড়ুন:

গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে তৃতীয় বিমানবাহী রণতরি হিসেবে ইউএসএস থিওডোর রুজভেল্ট সান ডিয়েগো ঘাঁটি ছেড়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এছাড়াও অঞ্চলটিতে...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আইআরজিসির অভিযানে ৬ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, নিহতরা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।
চলতি বছরের সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য। গত বুধবার প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রচেষ্টা ব্যর্থ...
যুক্তরাষ্ট্রে ভোক্তাদের আস্থা প্রায় সাড়ে ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সেপ্টেম্বরে দেশটির ভোক্তা আস্থা সূচক ৬ দশমিক ৭ পয়েন্ট কমে ৮১ দশমিক ৯-এ নেমে এসেছে, যা ২০১৪ সালের পর সর্বনিম্ন। 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই ইরানের মত দেশগুলোর তেলের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বারবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসের দায়িত্ব নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার পথেও ধাপে...
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
লোডিং...

এলাকার খবর