লাখো কোটি টাকার খাবার অপচয়, পর্যালোচনা করছে সৌদি সরকার

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

সৌদি আরবে প্রচুর খাবার নষ্ট হয় বলে অভিযোগ রয়েছে। এক জরিপ বলছে, দেশটিতে এত পরিমাণ খাবার নষ্ট হয় যে, তার মূল্য হিসেব করলে লাখো কোটি টাকা ছাড়িয়ে যাবে। এ নিয়ে এবার জরিপ করে তদন্ত শুরু করেছে সৌদি প্রশাসন। এই জরিপের পর পরামর্শও দেওয়া হবে। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, সৌদিতে গড়ে একজন ব্যক্তি বছরে ১৮৪ কেজি ওজনের খাবার নষ্ট করেন বলে গবেষণায় পাওয়া গেছে। এই পরিমাণ কমাতে চেষ্টা করছে সৌদি সরকার।

২০১৯ সালে পর্যালোচনা শুরু করে দেশটির সৌদি জেনারেল ফুড সিকিউরিটি। এবার এর গভর্নর জানিয়েছেন, এসব পর্যালোচনায় যুক্ত করা হবে সচেতনতার অংশটিও। এ ছাড়া নষ্ট হওয়া খাবারের ব্যবস্থাপণাও যাতে নবায়ন হয়, সে ব্যাপারে পরামর্শ থাকবে বলেও জানান গভর্নর আল ফারেস।

আল ফারেস বলেন, ‘প্রকল্পটি এমন বিশদ ও আপডেট পরিমাপও প্রদান করবে, যাতে কর্তৃপক্ষ স্থায়িত্ব বাড়াতে এবং খাদ্যের অপচয় কমাতে আরও কার্যকর কৌশল বের করতে সক্ষম হবে।’

গত বছর সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানায়, দেশটিতে নষ্ট হওয়া খাদ্যদ্রব্যের মধ্যে চাল, আটা ও রুটির হার সবচেয়ে বেশি। গবেষণা অনুসারে, সবচেয়ে বেশি নষ্ট করা হয় ভাত, ৩৪ শতাংশ। তারপর আটা ও রুটি ৩০ শতাংশ।

এ অপচয়ের জন্য বিশেষজ্ঞরা প্রকৃত চাহিদার চেয়ে অতিরিক্ত পরিমাণে খাবার প্রস্তুত করাকে দায়ী করেছেন।

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুজন নাবিক নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
গত ১ মার্চ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ২০ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেরত পাঠিয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি...
‘আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে, ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এর...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
পার্বত্যাঞ্চলে গাছের সংখ্যা কমার মধ্যেই খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তার কার্যালয় চত্বরে চোখ ধাঁধানো প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে লাল-বুক বা মদনা টিয়ার দল। বন বিভাগের কর্মীদের পাহারা ও নিরাপদ পরিবেশ...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর