লাইনে দাঁড়িয়েও মিলছে না পানি, গাজায় ভয়াবহ মানবিক সংকট

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৬ পিএম

সুপেয় পানির তীব্র সংকটে গাজাবাসী। ইসরায়েলি হামলায় সরবরাহ লাইন এবং স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সংকট তৈরি হয়েছে। পৌর কর্মকর্তারা বলছেন, নিয়মিত বিশুদ্ধ পানি পাচ্ছে না উপত্যকার ৮৫ শতাংশ ফিলিস্তিনি। পানির ক্রমাগত ঘাটতিতে রোগ-বালাই বাড়ার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গাজা সিটির অস্থায়ী তাঁবুগুলোতে সুপেয় পানি পেতে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে বাস্তুচ্যুতদের। কিন্তু তাতেও মিলছে না সমাধান। চাহিদার তুলনায় পানির ট্রাকের সংখ্যা অতি নগন্য। ফলে প্রতিদিনই পানি পেতে রীতিমতো সংগ্রাম করতে হয় ফিলিস্তিনিদের। অনেককেই বাড়ি ফিরতে হয় খালি হাতে। 

গাজার পৌর কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি হামলায় সরবরাহ লাইন এবং স্থানীয় পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

গাজা পৌরসভার মুখপাত্র হুসনি মাহনা বলেন, 'বেশিরভাগ এলাকায় পানির ঘাটতি রয়েছে। এতে বাস্তুচ্যুতদের অবস্থা আরও করুণ হয়ে উঠেছে। কারণ গাজা সিটিতে তাদের সংখ্যা এখন ১০ লাখ ছাড়িয়ে গেছে। শহরের ৮৫ শতাংশেরও বেশি মানুষ নিয়মিত পানি পাচ্ছে না, যা অত্যন্ত ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি তৈরির পাশাপাশি মানবিক সংকটকে আরও জটিল করে তুলেছে।' 

এদিকে, পানির ক্রমাগত ঘাটতিতে রোগ-বালাই বাড়ার পাশাপাশি পরিবেশগত ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র প্যাট গ্রিফিথস জানান, 'বাসিন্দাদের বাড়িতে সরাসরি পানির প্রবেশাধিকারের প্রয়োজন। এই কারণেই আমরা আরও মানবিক সহায়তার আবেদন করছি। এখানকার ক্ষতিগ্রস্ত পানির ব্যবস্থা মেরামতে অনেক পাইপের প্রয়োজন। এগুলো গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হোক। দিনের শেষে, গাজার দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের ওপর এই প্রবেশাধিকার সহজ করার দায়িত্ব বর্তায়।'

উল্লেখ্য, দুই বছরের ইসরায়েলি তাণ্ডবে গাজার প্রায় সব খাতই ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিরতির পরও, এগুলো মেরামতে ইসরায়েলি বাধার সম্মুখীন হচ্ছে গাজার বাসিন্দারা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে প্রবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতে কনস্যুলার সেবার পরিধি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এ ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এরই মধ্যে...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। পাল্টা জবাবে সৌদির দাহরানে আরামকোর প্রশাসনিক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর