যুদ্ধের কারণে দীর্ঘমেয়াদী সংকটে বিশ্ব অর্থনীতি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে ভয়াবহ ত্রিমুখী সংকটে পড়েছে বিশ্বের উন্নয়নশীল ও স্বল্প আয়ের দেশগুলো। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। সংস্থাটি সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বৈশ্বিক অর্থনীতি দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়তে পারে। 

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানান, যুদ্ধ এখনই শেষ হলেও তা বিশ্ব অর্থনীতিতে বড় সংকট তৈরি করবে। 

তিনি বলেন, অর্থনৈতিক মন্দার ধাক্কা সবচেয়ে বেশি লাগবে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোতে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। পরিস্থিতি জটিল হলে অনেক স্বল্প আয়ের দেশের অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে। 

আইএমএফ আরও জানিয়েছে যে, হরমুজ প্রণালি পুরোপুরি সচল হলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এদিকে, এক প্রতিবেদনে নরওয়ের জ্বালানি গবেষণা কোম্পানি রিস্তাদ এনার্জি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে হামলা-পাল্টা হামলায় বিভিন্ন অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা মেরামতে প্রয়োজন হবে ৫ হাজার ৮শ কোটি মার্কিন ডলার। 

এর মধ্যে তেল ও গ্যাস অবকাঠামোর ক্ষতির আর্থিক মূল্য ৫ হাজার কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় অর্থের অঙ্কটা ৬ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষয়ক্ষতির পরিমাণ কেবলমাত্র ৫৮ বিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর বৈশ্বিক প্রভাবও রয়েছে। কারণ মেরামতে নজর দিতে গেলে নতুন বিনিয়োগ পিছিয়ে পড়বে।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে এরই মধ্যে বিশ্বজুড়ে বিভিন্ন জ্বালানি প্রকল্পে কাজের গতি কমেছে। এতে ভবিষ্যতের জ্বালানি সরবরাহ ও দামের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা রিস্তাদ এনার্জির।

ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। দেশটির দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে চালানো হামলায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। ইয়েমেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এ...
মদিনায় হুতি বিদ্রোহীদের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। আজ বৃহস্পতিবার তারা এ দাবি করে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর