ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স

আপডেট : ২৪ মে ২০২৬, ০৬:২৭ পিএম

গাজা অভিমুখী ফ্লোটিলার নৌবহর নিয়ে ঠাট্টা করায় ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। শনিবার ফ্রান্সের সরকারি এক বিবৃতিতে ভ্রমণ সংক্রান্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই উগ্র-ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে ইতালির সঙ্গে যৌথভাবে ইউরোপীয় ইউনিয়ন স্তরেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ফ্রান্স।

গত বুধবার বেন গাভির সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ফ্লোটিলা থেকে আটক করা বিদেশি মানবাধিকারকর্মীদের প্রতি ইসরায়েলি হেফাজতে অত্যন্ত নির্মম আচরণ করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীও জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের সমালোচনা করেন।

ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
গাজা সিটিতে সমুদ্রবন্দরের কাছে একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ জন। মঙ্গলবার গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর