গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬ প্রাণহানি

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

গাজা সিটিতে সমুদ্রবন্দরের কাছে একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় এক শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ জন। মঙ্গলবার গাজা সিটির বন্দরে বাস্তুচ্যুতদের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া ক্যাফেতে এই হামলা হয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার পর বেশ কয়েকটি মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় হামাসের কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের দাবি, ওই কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা। 

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন-সমর্থিত পরিকল্পনাটি নিয়ে এখনো আপত্তি জানিয়ে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, হামাস আগে অস্ত্র না ছাড়লে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। 

অন্যদিকে, ইসরায়েলি সেনা গাজা থেকে প্রত্যাহারের পরই অস্ত্র ত্যাগ করবে বলে জানিয়েছে হামাস।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
নেতানিয়াহু বলেন, তদন্তে হামলাকারীর মধ্যে ইসলামপন্থী উগ্রবাদে দীক্ষিত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলাকারী ওমানের নাগরিক এবং বিমানটি নিয়ন্ত্রণে নেওয়ার পর সেটি বিধ্বস্ত করার সম্ভাবনাই বেশি ছিল।
বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক সংস্থা জাতিসংঘ এখন একাধিক সংকটের মুখোমুখি। যুদ্ধ, ভেটো রাজনীতি, অর্থ সংকট ও বড় শক্তিগুলোর বিভাজনে দুর্বল হচ্ছে সংস্থাটির কার্যকারিতা। এতে করে প্রশ্ন উঠছে সংস্থাটির...
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি হিসেবে আখ্যা দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। জবাবে মামদানিকে হামাসের সমর্থক বলে মন্তব্য করেন নেতানিয়াহু।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর