যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। এরই মধ্যে ৪ শতাংশ দাম কমার তথ্য দিয়েছে সিএনএন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের ব্র্যান্ড ব্রেন্ট ক্রুডের ব্যারেল প্রতি দাম কমেছে ৪ দশমিক এক শতাংশ। দাম কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের আরেক ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টার/মিডিয়েটের।
সিএনএনের প্রতিবেদনের তথ্য বলছে, চুক্তি ঘোষণার পর এই ব্র্যান্ডটির তেলের দাম কমেছে ৪ দশমিক সাত দুই শতাংশ। প্রতি ব্যারেল ডব্লিউটিআই বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ ডলারে। তিন মাস পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এলো।



