দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আপডেট : ১৫ জুন ২০২৬, ১২:৪৪ পিএম

দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধার পর দিল্লি সফর বাতিল করে আজ সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

গতকাল রাতে দিল্লিতে সরকারি সফর বাতিল করে সেখান থেকে কলম্বো যান তিনি। সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন। বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, দুপুরে তিনি ঢাকায় পৌঁছান।

রোববার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেয় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

কূটনৈতিক পত্র দিয়ে ভারতকে আগাম অবহিত করার পরও কোনো কারণ না জানিয়ে উপদেষ্টাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখা হয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি সফর বাতিল করে কলম্বো হয়ে ঢাকার পথে রওনা দেন।

সূত্র জানায়, আজ থেকে দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দিল্লি যান উপদেষ্টা জাহেদ উর রহমান।

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। এবার সর্বোচ্চ, অর্থাৎ ১৫ দশমিক ৩৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। যা মোট জিডিপির ২ দশমিক ১১ শতাংশ। গত বছরের তুলনায় বরাদ্দ...
বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকার দলের সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদে জামায়াতের...
সরকারের কাজের গতি বাড়াতে শিগগিরই চাকরিতে শূন্যপদ পূরণ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল...
ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ড সরকার নিষিদ্ধই রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা...
পাবনায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কাশেম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা-পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।
জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করাসহ দুজনকে হত্যা মামলার রায় ঘোষণা আগামী ২৮ জুন। আজ সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্তগিত চেয়ে এবং এর বৈধতার চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ আজ  সোমবার হাইকোর্টের...
বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রজন্মের আরও একটি বড় সাফল্য। আন্তর্জাতিক নির্বাচন প্রক্রিয়ার কঠিন ধাপ পেরিয়ে রাশিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ 'ইন্টারন্যাশনাল চিলড্রেনস কনফারেন্স ফর পিস: চিলড্রেন...
লোডিং...

এলাকার খবর