ইরান চুক্তি ভাঙলে আবারও বোমা মারব: ট্রাম্প 

আপডেট : ১৮ জুন ২০২৬, ১২:১৯ পিএম

যুদ্ধ বন্ধের চুক্তি ভাঙলে ইরানে আবারও বোমা হামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি৭ সম্মেলনে যোগ দেওয়া ট্রাম্প স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বলে রয়টার্স জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরান তাদের যুদ্ধ শেষ করার জন্য নিজেদের স্বাক্ষরিত একটি অন্তর্বর্তীকালীন চুক্তির খসড়া প্রকাশ করেছে বুধবার। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইরান যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে পুনরায় হামলা শুরু করবেন বলে হুমকি দেন ট্রাম্প। ঘোষণা দেন ইরানি কর্মকর্তাদের হত্যারও। তিনি বলেন, তেহরানের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকাটা ‘অন্যায়’ হবে, কারণ তারা আগে সেগুলোকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছিল।

ইরানের উদ্দেশে  ট্রাম্প বলেন, তারা যদি চুক্তি লঙ্ঘন করে, তবে আমরা তাদের ওপর বোমা বর্ষণ করব। আমি চাই না তারা তা করুক। আমি চাই তারা চুক্তিটি সম্মান করুক। তিনি ইরানিদের বুদ্ধিমান মানুষ বলেও অভিহিত করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা আগামী ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করছেন, যা মধ্যপ্রাচ্যে শান্তি আনবে এবং তেলের দাম কমাবে বলে ট্রাম্প আশা প্রকাশ করেন।

তিনি এর আগেও বলেছিলেন, যদি আমার এটা পছন্দ না হয়, যদি তারা ঠিকমতো আচরণ না করে, তাহলে আমরা আবার সোজা তাদের মাথার ঠিক মাঝখানে বোমা ফেলতে শুরু করব, ঠিক আছে?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং প্রথম দিনেই ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও সামরিক নেতাদের হত্যা করে। দ্রুতই আঞ্চলিক সংঘাতে পরিণত হয় এই সংকট, যাতে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং তা কার্যকর হয়েছে।
অবশেষে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সই করল ইরান ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার অনলাইনে এই সমঝোতা স্মারকে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি...
ইরানকে দুর্বল করার লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুদ্ধের পর দেশটি আরও সংগঠিত ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছেছে, মধ্যপ্রাচ্যে প্রভাবও অক্ষুণ্ন রয়েছে।
ইরানের সঙ্গে হওয়া সমঝোতাটি চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি পছন্দ না হলে তিনি আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৭ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
‘দ্য রিং’খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেত্রী ডেভি চেজ মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি দেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।...
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ৫০৮ টাকা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন দাম কার্যকর হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পুলিশের ভেস্ট পরা আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিলক্ষা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর