আবারও বেড়েছে সোনার দাম

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:২৯ পিএম

দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ বেড়েছে ২ হাজার ৫০৮ টাকা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নতুন দাম কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারে মূল্য ঘোষণা করা হয়েছে। বিশ্ববাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে এতে জানানো হয়।

বাজুস জানিয়েছে, ২২ ক্যারেট বা ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৫০৮ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা; ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার দামের পাশাপাশি রুপার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত সোমবার সোনা ও রুপার দাম বাড়ানো হয়। ওইদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ওইদিন ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা বাড়িয়ে দাম ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

আজ দাম বাড়ায় দেশের বাজারে পরপর তিনবার সোনার দাম বাড়ল। এর আগে টানা চারবার সোনার দাম কমেছে।

এক সপ্তাহের বেশী সময় ধরে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নতুন পরিচালনা পর্ষদসহ সাত দফা দাবিতে আন্দোলন করার ফলে, ব্যাংকটিতে গ্রাহকদের টাকা তোলার প্রবণতা বাড়ে। ব্যাংকটির চলমান...
সরকারের জ্বালানি নীতি এখনও বৈষম্যমূলক। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বৈষম্য দূর করতে বাজেটে সবুজ জ্বালানি নীতি নেওয়ার তাগিদ সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির।...
দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি বন্দরের কাছে একটি করে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন করবে সরকার। ৬শ একরের এই দুটি বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধা থাকবে। 
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এমসিসিআই। অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন শিল্প সংশ্লিষ্টরা। 
লিওনেল মেসি-জাদুতে শুরু হলো আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ। আলবিসেলেস্তে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে হ্যাটট্রিকের দেখা পান মেসি। তাঁর দেওয়া তিনটি গোলে বড় জয় পায়...
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে দোকানের আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। আগুনে বাজারের ৫টি দোকান...
চার থেকে ছয় মাসের মধ্যে বাস স্টেশনগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফের...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৭ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর