ইরানে ফের বোমা ফেলতে চাইছেন ট্রাম্প!

আপডেট : ১৭ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

ইরানের সঙ্গে হওয়া সমঝোতাটি চূড়ান্ত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি পছন্দ না হলে তিনি আবারও দেশটিতে বোমা হামলা শুরু করতে পারেন বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বুধবার ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক মাত্র। যদি এটি আমার পছন্দ না হয়, তবে আবারও তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে এবং তাদের মাথার ওপর বোমা ফেলতে শুরু করব। যদি আমার ভালো না লাগে, তারা যদি ভদ্র আচরণ না করে, তবে আমরা আবারও ঠিক তাদের মাথার মাঝবরাবর সপাটে বোমা ফেলা শুরু করব, ঠিক আছে?’

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া এই সমঝোতা স্মারকে দেশটির ওপর থেকে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় অন্তর্ভুক্ত নেই। তবে এ বিষয়ে তিনি পরে কথা বলবেন বলেও জানান।

ইরানকে দুর্বল করার লক্ষ্য ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যুদ্ধের পর দেশটি আরও সংগঠিত ও কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছেছে, মধ্যপ্রাচ্যে প্রভাবও অক্ষুণ্ন রয়েছে।
হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্ট ঘিরে হামলার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে এফবিআই। বিস্ফোরক ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্রে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহত হওয়ার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্প নেতানিয়াহুকে সংযত হওয়ার আহ্বান জানালেও হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
লেবানন ও হেজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের আচরণ ভালো লাগেনি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, তিনি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত...
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান...
দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি বন্দরের কাছে একটি করে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন করবে সরকার। ৬শ একরের এই দুটি বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধা থাকবে। 
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংলাপের আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এমসিসিআই। অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন শিল্প সংশ্লিষ্টরা। 
ওয়ানডেতে দাপট দেখালেও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিল তাওহীদ হৃদয়রা। সফরকারীদের মাত্র ১৩২ রানের লক্ষ্য দিয়ে বোলারদের আশায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর