শ্যালা নদীতে মাছ ধরতে যাওয়া নারীকে টেনে নিল কুমির, পরে মরদেহ উদ্ধার

​বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের শ্যালা নদীতে মাছ ধরার সময় সেলিনা বেগম (৫৫) নামের এক নারীকে টেনে নিয়ে যায় কুমির। এ সময় সঙ্গে থাকা অন্য নারীরা বৈঠার আঘাত করলে মরদেহ ফেলে পালিয়ে যায় কুমির। 

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৮:৪৩ এএম

​বাগেরহাটের মোংলা উপজেলায় সুন্দরবনের শ্যালা নদীতে মাছ ধরার সময় সেলিনা বেগম (৫৫) নামের এক নারীকে টেনে নিয়ে যায় কুমির। এ সময় সঙ্গে থাকা অন্য নারীরা বৈঠার আঘাত করলে মরদেহ ফেলে পালিয়ে যায় কুমির। 

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জয়মনি লঞ্চঘাট সংলগ্ন নদী এলাকায় এই ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে স্থানীয়ভাবে তাকে দাফন করা হয়।

​নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা। 

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে খুচুনি জাল টেনে চিংড়ি মাছের রেণু পোনা সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বন্য কুমির তাকে আক্রমণ করে এবং মুহূর্তের মধ্যে নদীর গভীর পানিতে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেদের চিৎকার ও তৎপরতা শুরু করে। একপর্যায় তার সাথে থাকা অপর নারী জেলে রজিনা বৈঠার আঘাত করলে মরদেহ ফেলে পালিয়ে যায় কুমির। পরবর্তীতে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ​সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস।

এদিকে এ ঘটনার পর সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া সাধারণ জেলে ও বাওয়ালিদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের নদী-খালে চলাচলকারী জেলেদের আরও সতর্কতার সঙ্গে মাছ ধরার এবং সাবধানে চলাচলের আহ্বান জানানো হয়েছে।

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে নগরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় টেঁটাবিদ্ধ অবস্থায় কাউছার মিয়া নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার...
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে এসে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস...
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় স্বামীর হাত-পা-মুখ বেঁধে এক সন্তানের জননীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।
তিন মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর শান্তি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধের শুরুতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রভাব কমানোর...
গত ৫ মাসে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় খুন হয়েছেন ৫৫ জন। অর্থাৎ গড়ে প্রতি মাসে ১১টি হত্যাকাণ্ড ঘটেছে। এ ধরনের ৩৪৭টি সহিংসতার ঘটনায় গড়ে প্রতিদিন আহত হয়েছেন ১৮ জন।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সরকারি খাতের কমিউনিকেশন ক্রাইসিস নিয়ে গবেষণার জন্য চারজন বাংলাদেশি কমিউনিকেশন গবেষক আন্তর্জাতিক পুরস্কার...
অবশেষে যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সই করল ইরান ও যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার অনলাইনে এই সমঝোতা স্মারকে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর