ইরানে আবারও হামলা চালাল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:০০ এএম

ইরানের বিভিন্ন জায়গায় আরও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাতে ইরানের আব্বাস বন্দর, সিরিকসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

রয়টার্স জানিয়েছে, শত্রুর লক্ষ্যবস্তু প্রতিহত করতে সক্রিয় করা হয়েছে আব্বাস বন্দরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

হামলা হয়েছে বন্দর নগরী চাবাহারেও। সেখানে হামলার পর বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। এ ছাড়া ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বুশেহর প্রদেশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে সেখানকার পারমাণবিক স্থাপনা অক্ষত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে নতুন দফার হামলা শুরু করেছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার হুমকি ইরানি ক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে ‘কঠোর হামলা’ চালাবে। এর কয়েক ঘণ্টা আগেই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি...
ইরাকের পবিত্র শহর নজফে পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন। সেখানে ইরাকের প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা কফিনটি গ্রহণ করেন।
আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী দেশটির অন্তত তিনটি শহর এবং সেগুলোর ভেতরে একাধিক স্থানে হামলা চালিয়েছে। আজ বুধবার আল জাজিরা এ খবর দিয়েছে।
কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ৮৫টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসি এই হামলাকে মার্কিন হামলার প্রাথমিক জবাব বলে মন্তব্য...
বান্দরবানের লামায় পাহাড়ধসে পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারান তারা।
চট্টগ্রামে গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের...
ফুটবল বিশ্বকাপে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ; রাত ২টায় শুরু ফ্রান্স-মরক্কো লড়াই। প্রতিযোগিতামূলক আসরে ফ্রান্সকে কখনো হারাতে পারেনি আফ্রিকান দলটি। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে এবার ফরাসিদের...
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পুরোটা সুপ্রিমকোর্ট বাতিল করবে কি না, তা চূড়ান্ত হবে আজ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গতকাল...
লোডিং...

এলাকার খবর