ফ্রান্স–মরক্কো লড়াইয়ের অপেক্ষা, এবার ইতিহাস বদলানোর সুযোগ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৩ এএম

ফুটবল বিশ্বকাপে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ; রাত ২টায় শুরু ফ্রান্স-মরক্কো লড়াই। প্রতিযোগিতামূলক আসরে ফ্রান্সকে কখনো হারাতে পারেনি আফ্রিকান দলটি। এমবাপে, দেম্বেলে, ওলিসেকে নিয়ে এবার ফরাসিদের তুখোড় আক্রমণভাগ। এই ফ্রান্সকে রুখে দেওয়া খুব কঠিন হবে মরক্কোর জন্য।

বিশ্বকাপ থেকে একে একে বিদায় নিয়েছে ৪০টি দল। এবার শেষ আটের লড়াই। প্রথম ম্যাচে ফ্রান্স-মরক্কো মুখোমুখি। গেল বিশ্বকাপে সেমিফাইনালে লড়েছিল এ দুই দল। মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে ফ্রান্স গিয়েছিল ফাইনালে। এবার কোয়ার্টার ফাইনালে মরক্কো কি পারবে ফরাসিদের হারিয়ে প্রতিশোধ নিতে?

মরক্কোর সামনে এবার ইতিহাস বদলানোর সুযোগ। ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে কখনো জিততে না পারেনি তারা। এর আগে ৬ বারের দেখায় ৪টিতেই হেরেছে মরক্কো। আবারও শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে টানা ৩৪ ম্যাচ অপরাজিত অ্যাটলাস লায়ন্স'রা। যারা আফ্রিকান ফুটবলের সাফল্যকে প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায়।

ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম বলেন, চার বছর আগে দোহার সেমিফাইনালে আমরা যে মরক্কোর সঙ্গে লড়েছিলাম, তার চেয়ে অনেক ভালো এবারের দল। মরক্কো দুর্ঘটনাবশত শেষ চারে আসেনি। তাদেরকে হারাতে আমাদের খুব ভালো খেলতে হবে।

এই দ্বৈরথ দিদিয়ের দেশমের জন্য বিশেষ। ফ্রান্সের কোচ হিসেবে ২৫তম বিশ্বকাপ ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন দেশম। আর সেই সাথে জার্মান কিংবদন্তি হেলমুট শনের রেকর্ডে ভাগ বসাবেন। বিশ্বকাপ ইতিহাসে কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর অনন্য কীর্তি হেলমুটের। ১৯৬৬ থেকে ৭৮, টানা ৪ বিশ্বকাপে পশ্চিম জার্মানির কোচের দায়িত্ব ছিলেন তিনি।

চলতি বিশ্বকাপে ৭ গোল দিয়ে, এমবাপে গোল্ডেন বুটের দৌড়ে আছেন লিওনেল মেসি ও আর্লিং হালান্ডের সাথে। মরক্কোর বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না দেশম। তবে চোটের কারণে চুয়ামেনির জায়গায় কোনেকে দেখা যেতে পারে।

মরক্কো শিবিরে মূল দুশ্চিন্তা ইসমায়েল সাইবারিকে নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শেষ ষোলর মতো কোয়ার্টার ফাইনালও মিসের শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সাইবারির জায়গায় খেলবেন রাহিমি। মরক্কোর বড় ভরসা ব্রাহিম দিয়াজ। বিশ্বকাপে কোনো আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৪টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
‘জোচ্চুরি করে আমাদের হারানো হয়েছে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ফিফা।’ আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর এই দাবি করেছেন মিশর কোচ হোসাম হাসান।
টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। শেষ আটে সুইসদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে রোববার সকাল ৭টায় মুখোমুখি হবে এ দুই দল।
 আরও একটি দুর্দান্ত থ্রিলার ম্যাচ উপহার দিল ফুটবল বিশ্বকাপ। রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শেষদিকে ১৪ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে দারুণ জয় তুলে নেয় বর্তমান...
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিলই থাকবে। এ সংক্রান্ত হাইকোর্টের রায় আপিলে বহাল রাখা হয়েছে। এতে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর...
বান্দরবানের লামায় পাহাড়ধসে পাঁচজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় পৃথক দুটি ঘটনায় প্রাণ হারান তারা।
চট্টগ্রামে গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের...
লোডিং...

এলাকার খবর