কারবালায় খামেনির মরদেহ, দাফন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৩১ এএম

ইরাকের পবিত্র শহর কারবালায় পৌঁছেছে মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ঢল নামে লাখো ভক্ত ও অনুসারীর। পড়ানো হয় জানাজা। আজ রয়টার্স এসব তথ্য জানিয়েছে। 

ইরানের তেহরান ও কোম শহরের পর ইরাকের নজফ ও কারবালায় চলে ছয়দিনব্যাপী শোকযাত্রা। আজই তার জানাজা ও দাফন প্রক্রিয়ার শেষদিন।

কারবালায় আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানানো শেষে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ইরানে। সেখানে তাকে মাশহাদের একটি মাজার কমপ্লেক্সে দাফন করা হবে। ৩ জুলাই থেকে শুরু হয় তাকে শেষ শ্রদ্ধা জানাতে শোকযাত্রার।

এদিকে, লেবাননের বৈরুতে ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় শোকযাত্রার। এ সময় টেলিভিশনে ভাষণ দেন হিজবুল্লাহপ্রধান নাঈম কাসেম। এছাড়া মার্কিন হামলায় ধ্বংস হওয়া আলী খামেনির কমপ্লেক্সের একটি ভিডিও প্রকাশ করেছে তেহরান।

কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারেন এবং নিজেকে দেশটির ‘এক নম্বর টার্গেট’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরান আবার হামলা...
ইরানের বিভিন্ন জায়গায় আরও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার রাতে ইরানের আব্বাস বন্দর, সিরিকসহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ‘আজ রাতেই’ ইরানে ‘কঠোর হামলা’ চালাবে। এর কয়েক ঘণ্টা আগেই তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনে তিনি...
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। সে লক্ষ্যে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের...
ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে আমেরিকা। দেশটির অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ আল জাজিরার লাইভে এসব তথ্য জানানো হয়েছে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিলই থাকবে। এ সংক্রান্ত হাইকোর্টের রায় আপিলে বহাল রাখা হয়েছে। এতে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় সেচ্ছাসেবক লীগ নেতা শাহরিয়ার করিমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার রাতে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর...
লোডিং...

এলাকার খবর