আমি ইরানের এক নম্বর টার্গেট, মৃত্যুর আশঙ্কায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারেন এবং নিজেকে দেশটির ‘এক নম্বর টার্গেট’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী জবাব দেবে।

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারেন এবং নিজেকে দেশটির ‘এক নম্বর টার্গেট’ বলে দাবি করেছেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী জবাব দেবে।

ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে এ কথা বলেন। এ সময় ট্রাম্প বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আগের নেতৃত্ব নেই, নতুন নেতৃত্ব এসেছে। এরপরই তিনি বলেন, ‘আমিও হয়তো থাকব না। কারণ আমি তাদের এক নম্বর টার্গেট।’

আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি ইরানের কিল লিস্টে এক নম্বরে আছি। টিকটকে এক নম্বর হতে আমার বেশি ভালো লাগত, কিন্তু এখন আমি হত্যার তালিকায় এক নম্বর।’

তবে একই সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আবার হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ‘১০ গুণ বেশি শক্তি দিয়ে’ জবাব দেবে। তার ভাষায়, ‘ওরা আঘাত করলে, আমরা আরও অনেক বেশি শক্তি দিয়ে আঘাত করি। তাদের চেয়ে আমাদের অস্ত্র অনেক উন্নত।’

কূটনৈতিক ইস্যুতেও কঠোর অবস্থান নেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করতে তিনি আগ্রহী নন।

ট্রাম্পের এসব মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নিজেই দুই দেশের সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে।

এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি ট্রাম্পকে ‘অপরাধী ও হত্যাকারী’ আখ্যা দিয়ে বলেন, তার সঙ্গে শক্তির ভাষায়ই কথা বলতে হবে।

ট্রাম্পের বক্তব্য ও ইরানের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ বাকযুদ্ধ আরও তীব্র হয়েছে। একদিকে ট্রাম্প নিজের নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে উদ্বেগের কথা জানালেও, অন্যদিকে ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক জবাবের হুঁশিয়ারি দিয়েছেন।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যায় অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছে। বন্যার পানিতে বড় বড় পাথর, ধাতব কাঠামো এবং অন্যান্য ধ্বংসাবশেষ কলোরাডো নদীতে ভেসে গেছে। রয়টার্স জানিয়েছে এ...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর