ইরানের সঙ্গে চুক্তি এখনও সম্ভব: ট্রাম্প 

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম

যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সোমবার তিনি এ মন্তব্য করেন বলে এএফপি জানিয়েছে।

ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানের সঙ্গে একটি চুক্তি এখনও সম্ভব। আমি মনে করি, অবশ্যই সম্ভব।

বেশ কিছুদিন যুদ্ধে বিরতির পর সম্প্রতি ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির বন্দরগুলোর ওপর আবারও  অবরোধ আরোপ করেছে। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরানও।

ট্রাম্প বলেন, দুই দিন আগেও আমাদের সঙ্গে তাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই  চুক্তি করতে পারছে না। তারা জানায়, বিষয়টি নিয়ে আরও আলোচনা  করতে হবে।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর বড় অংকের ফি আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে একটি ‘জলদস্যু রাষ্ট্রে’ পরিণত করবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট...
ইরানের দক্ষিণাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কিশ, কেশম ও জাম দ্বীপের পাশাপাশি বুশেহর ও বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। এক মাসের মধ্যে সর্বোচ্চ দাম উঠেছে এবার। আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি...
মাত্র ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া অনেক ব্রাজিল সমর্থকই মানতে পারছেন না। তবে সেলেসাও সমর্থকদের কেউ কেউ বিশ্বাস করেন, নেইমার হয়তো অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরবেন। এবার সেই ইঙ্গিত...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘায়িত হচ্ছে। বর্তমান সরকার পরিবেশকে বিবেচনা না করে কোনো উন্নয়ন...
বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
সুন্দরবনের কুখ্যাত দস্যু দল ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে। এ সময় তারা তাদের ব্যবহৃত বিপুল পরিমাণ দেশি-বিদেশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর