মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, তাদের সতর্ক ও অত্যন্ত সজাগ থাকতে হবে এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, মাঝেমধ্যে আকাশসীমা বন্ধ হওয়া ও যাতায়াত বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
পাশাপাশি, মধ্যপ্রাচ্যের বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে বা এর মধ্য দিয়ে ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র দপ্তর আরও সতর্ক করেছে , ইরান এবং তেহরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, কূটনৈতিক স্থাপনা বা আমেরিকানদের সাথে সংশ্লিষ্ট স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।



