সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা ইয়েমেনের বিদ্রোহীদের

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম

সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিবৃতিতে সৌদি আরবকে ‘অপরাধী ও শত্রু’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি সরকার ইয়েমেনের ওপর ‘অন্যায় ও দমনমূলক’ অবরোধ অব্যাহত রেখেছে। সেই কারণেই ‘চোখের বদলে চোখ’ নীতি অবলম্বন করে তাদের বিরুদ্ধে এই নৌ অবরোধ শুরু করা হয়েছে।

সৌদি সরকার এই অবরোধের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চাইলে, তার পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছে হুথিরা।

ইয়েমেনে টানা কয়েক বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২২ সালে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল হুথি এবং সৌদি নেতৃত্বাধীন জোট। কিন্তু সম্প্রতি দুই পক্ষের মধ্যে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

হুথি বিদ্রোহীদের অভিযোগ, ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনী।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুথিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সেগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি আরব।

তথ্যসূত্র:বিবিসি

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির ঝুঁকির কথা উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। আজ আল জাজিরা...
ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে আজ এই তথ্য দিয়েছে আল জাজিরা।
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণেরপর ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) বরাতে আজ আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে পদ্মা ট্রেনের টিকিট পরীক্ষকের (টিটিই) কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে...
সুফল পেয়ে ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ক্যামেরা বাড়ানোর পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যান চলাচলের চারটি অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য দাবি করে, সড়কে আরও দুটি অপরাধ...
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার বারঘোরিয়া-বাদুরতলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পার্লামেন্ট অভিমুখে ককরোচ জনতা পার্টি-সিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর