ইরান দুর্বল হয়ে পড়েছে, আর বেশিদিন যুদ্ধ করতে পারবে না: ট্রাম্প 

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম

খুব শিগগিরই ইরান যুদ্ধ শেষ হতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। মার্কিন অভিযানে ইরান দুর্বল হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, দেশটি আর বেশিদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। রয়টার্স জানিয়েছে এ খবর।

এ সময় যুদ্ধে মার্কিন অস্ত্রের মজুত ফুরিয়ে আসার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেননি ট্রাম্প। বলেন, কিছু অস্ত্রের মজুত সীমিত হলেও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অন্য কিছু অস্ত্রের সরবরাহ অসীম।

ট্রাম্প বলেন, মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলো প্যাট্রিয়ট এবং টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্রসহ আরও কারখানা তৈরি করছে।

ইরানের সঙ্গে পাঁচ মাসব্যাপী যুদ্ধে মার্কিন সেনাবাহিনী তাদের বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুতের বেশিরভাগই ব্যবহার করে ফেলেছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে রয়টার্স।

হরমুজ প্রণালি পরিচালনায় ওমানের আঞ্চলিক যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রণালিটি শুধু ইরান ও ওমান তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন অংশ অনুযায়ী পরিচালনা করবে; এতে অন্য...
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির চাওয়া বাড়তি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বলছে, গত সপ্তাহে ওভাল...
যুক্তরাষ্ট্রের নতুন যেকোনো হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরান। এ অবস্থায় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের...
বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি এখন দুই দেশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে।
মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন অভিযানে যাচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা– নাসা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সাফল্যের ধারাবাহিকতায় এবার উৎক্ষেপণ হচ্ছে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ। ডার্ক...
সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেক যাত্রী আহত হয়েছেন।
মাদক প্রতিরোধে সরকার নতুন করে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে মাদক কারবারিদের নতুন তালিকা করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার...
কক্সবাজারের মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কিছুটা বেড়েছে। এতে গত দুই সপ্তাহের তীব্র সংকট কমেছে।
লোডিং...

এলাকার খবর