ইসলামী ব্যাংক অনেকটাই নেতৃত্বশূন্য, স্থবির বড় সিদ্ধান্ত

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৮:৩৪ এএম

দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক এখন অনেকটাই নেতৃত্বশূন্য। দেড় মাসের বেশি সময় ধরে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান ছাড়াই চলছে ব্যাংকটি। ব্যবস্থাপনা পরিচালকের পদও চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এমন অবস্থায় বড় ঋণ অনুমোদন, ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত নিতে পারছে না ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংক বলছে, দ্রুত চেয়ারম্যানসহ নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে।

এক সময়ে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক। পতিত শেখ হাসিনা সরকারের সময় এস আলম ক্ষমতা নেয়ার পর থেকেই বিতর্কিত ঋণ বিতরণ, সুশাসনের ঘাটতি ও নানা অনিয়মের কারণে খেলাপি বাড়তে থাকে ব্যাংকটিতে।

গেল দেড় মাসেরও বেশি সময় ধরে ব্যাংকটির পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ নেই। চেয়ারম্যানের পদও শূন্য। একই সঙ্গে স্থায়ী ব্যবস্থাপনা পরিচালকও নেই। নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দিলেও , অনেক নীতিগত সিদ্ধান্ত নিতে পারছে না ব্যাংকটি। ফলে বড় বিনিয়োগ, পুনর্গঠন ও ব্যবসায়িক পরিকল্পনার অনেক বিষয়ই প্রায় স্থবির হয়ে পড়েছে।

এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুর্নগঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নতুন বোর্ড গঠন করা হবে। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন,  কোনো চেয়ারম্যান বা সদস্যেকে নিয়ে যাতে বিতর্ক সৃষ্টি না হয়, এ জন্য অনেকটা বিশ্লেষণ করে খোঁজ–খবর নিয়েই পরিচালন পর্ষদ করা হচ্ছে। ব্যাংকটির পর্ষদ করা যে খুবই জরুরি, এ বিষয়টি বাংলাদেশ ব্যাংক ওয়াকিবহাল।

যদিও গেল কয়েক বছরে বিতর্কিত ঋণ বিতরণ, খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধি, ব্যাংকের আয় কমে যাওয়ার প্রভাবে নতুন করে তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকদের আস্থা ফিরিতে আনতে, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তিদের সমন্বয়ে পর্ষদ গঠন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান শহীদুল জাহীদ বলেন, এখানে গ্রহণযোগ ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি পর্ষদ হওয়া উচিত। পর্ষদটি যে শুধু আমানতকারীদের আস্থায় আনবেন তা না, কর্মকর্তাদেরও আস্থায় রাখবেন। ইসলামী ব্যাংককেন্দ্রিক যে রাজনীতি, সেটাও যেন মুক্ত হতে পারে। 

দীর্ঘ সময় পূর্ণাঙ্গ পর্ষদ ও নিয়মিত ব্যবস্থাপনা পরিচালক না থাকায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে কি না– এ ব্যাপারে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রাহকদের আমানতের সুদ বা মুনাফার ওপর কেটে রাখা উৎসে কর সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয়...
বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর লক্ষ্যে বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস...
সরকার ব্যবসাকে সরলীকরণে কাজ করছে উল্লেখ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের আমলে প্রভাব বিস্তার করে কোনো ব্যবসায়িক কার্যক্রমে সুবিধা নেওয়া যাবে না। মঙ্গলবার...
সাময়িকভাবে কয়েকদিনের জন্য আবারও গ্যাস সংকট বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ রাজধানীতে তিনি এ কথা জানান।
সাতক্ষীরার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে...
রোনালদো যে এই সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন, দ্য সানসহ বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম কয়েকদিন আগেই সেটা জানিয়েছিল। এর মধ্যে পর্তুগালের মাদেইরার ঐতিহাসিক ফুনচাল ক্যাথেড্রালের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছিল।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বসুরহাট পৌরসভার ৯ নম্বর...
রাজধানীর নিউমার্কেটে এলাকায় ফুটপাতে দোকান বসানো নিয়ে নিউমার্কেট থানা যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর