নেপালে বন্যা ও ভূমিধ্বস

বাড়ির ছাদে দাঁড়িয়ে নিজে বাঁচলেন, স্ত্রী চলে গেলেন মাটির নিচে

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৩:২৩ পিএম

বাড়ির ছাদে দাঁড়িয়ে বাঁচার শেষ চেষ্টা করেছিলেন নেপালের কেশব প্রসাদ বারাল। চারদিকে তখন শুধু হড়পা বানের কাদা আর পানির স্রোত। চোখের সামনে হারিয়ে যায় তার স্ত্রী। তবে সৌভাগ্যক্রমে পরে তাকে জীবিত উদ্ধার করা হয়। আর যাদের ভাগ্য এতটা সহায় হয়নি, তাদের পরিবারে এখন চলছে স্বজন হারানোর শোক। নিখোঁজদের ফিরে পাওয়ার আকুতি আর ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে বেঁচে থাকার চেষ্টা। 

বাড়ির ছাদে যখন দাঁড়িয়ে ছিলেন কেশব প্রসাদ বারাল, নিচে তখন মাটি আর বন্যার পানির স্রোত। নিজে জীবন বাঁচাতে ছাদে আশ্রয় নিতে পারলেও তার স্ত্রী তখন আর তার পাশে নেই। ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন তিনি।

এমন হৃদয়বিদারক দৃশ্য দেখার পর চার-পাঁচ ঘণ্টা ছাদে অপেক্ষা করতে হয় কেশবকে। এরপর আসে উদ্ধারকারী হেলিকপ্টার, বেঁচে যান তিনি। কিন্তু প্রাণপ্রিয় স্ত্রীকে হারানোর সেই মুহূর্তের স্মৃতি এখনো তার কাছে দুঃস্বপ্নের মতো।

তিনি বলেন, বন্যার পানি যখন সমতলে আসতে শুরু করে আমি তখন ছাদে চলে যাই। প্রায় এক ঘণ্টা পর পানি কিছুটা কমে আসে। কিন্তু ততক্ষণে আমার স্ত্রী ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে গেছেন। চার থেকে পাঁচ ঘণ্টা পর একটি হেলিকপ্টারে করে আমাকে উদ্ধার করা হয়।

কেশবের এই অভিজ্ঞতাই নেপাল-চীন সীমান্তের ভয়াবহ দুর্যোগের নির্মম চিত্র তুলে ধরে। তবে কেশবের মত ভাগ্য প্রসন্ন হয়নি অনেক পরিবারের। হড়পা বানে ভেসে গেছে পরিবারের সদস্যরা, আর সলিল সমাধি হয়েছে শেষ আশ্রয়টুকুর। নিখোঁজদের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছেন স্থানীয় বাসিন্দারা। আহতদের তালিকার পাশাপাশি হাসপাতালের হিমঘরে চলছে স্বজনদের খোঁজ।

ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত নেপালে প্রাণ হারিয়েছেন ১৮০ জন এবং এখনও নিখোঁজ আছেন আট শতাধিক। উদ্ধারকাজে ২ হাজার সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি কাজ করছে দেশটির পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদস্যরা।

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে এখনও ৮ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। আর এ পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আজ বৃহস্পতিবার...
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে প্রাথমিকভাবে ভূমিকম্প বলে ধারণা করা হলেও পরবর্তীতে ভূমিধসের বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের কর্মকর্তাদের ধারণা, পাহাড়...
নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, নিখোঁজ ৪০৩ জনের মধ্যে ৩৪১ জনই বিদেশি। তাঁদের মধ্যে শতাধিক ভারতীয়সহ, যুক্তরাষ্ট্রের ৪৭ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। নিখোঁজ রয়েছেন ৬১ জন নেপালিও। এছাড়া তিব্বতের...
নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৫ ও তিব্বতে ৩ জন নিহত হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, ৩৮৪ জন...
সৃষ্টিশীলতার ২৩ বছরে সাহিত্যের নানা দিকে বিচরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। একইসঙ্গে বিদ্রোহ, সাম্য আর প্রেমের কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। আজ তার ৫০তম মৃত্যুবার্ষিকী।
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া বরগুনার পাথরঘাটার মাছ ধরার ট্রলার ‘এফবি বরকত’-এ চারটি মরদেহ ভাসছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সরকারি কোনো...
মহাকাশ গবেষণা ও নজরদারিতে যুগান্তকারী অধ্যায় শুরু করল চীন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলযুক্ত নতুন স্যাটেলাইট প্রযুক্তি উন্মোচন করেছে দেশটির গবেষকরা। এসব স্যাটেলাইট...
প্রতিপক্ষ চীনের কাছে যেখানে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী, সেখানে যুক্তরাষ্ট্রের বহরে আছে ১১টি। সংখ্যার বিচারে এগিয়ে থেকেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর