ইরানের ৭ দিনে হরমুজ খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

ইরানের দেওয়া হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়।

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ এএম

ইরানের দেওয়া হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য নয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দাবি করেন, যুদ্ধে ইরান মারাত্মক চাপে পড়ে কোণঠাসা হয়ে পড়েছে বলেই প্রণালিটি খুলে দেওয়ার চুক্তি করতে চাইছে। একই সঙ্গে তিনি আবারও দাবি করেন, হরমুজ প্রণালি এখনও মার্কিন সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এরপরই টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার আগে তেহরান কোনো পদক্ষেপ নেবে না। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে কূটনৈতিক উদ্যোগের কথা তোলে ইরান। 

এছাড়া হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের কর্ম-পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে যুদ্ধ ও সব ধরনের শত্রুতা বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে...
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। বৃহস্পতিবার দেশটির সরকার এ সিদ্ধান্তের কথা জানায় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের হুমকির মুখে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে কঠোর বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন তিনি। পেজেশকিয়ান...
১১ বছর পর যুক্তরাষ্ট্র সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুসে শি জিনপিংকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সাথে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল। এসময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও...
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষ্যে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। 
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
লোডিং...

এলাকার খবর