ট্রাম্পের সামনে মাথানত করবে না ইরান: পেজেশকিয়ান

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

যুক্তরাষ্ট্রের হুমকির মুখে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে কঠোর বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুরুতেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন তিনি। পেজেশকিয়ান অভিযোগ করেন, ইরানের স্কুল, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরলেও বাস্তবে ইরানিরাই সন্ত্রাসের শিকার বলে দাবি করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির একদিন পর পেজেশকিয়ান বলেন, ‘ট্রাম্পের সামনে কখনো মাথা নত করবে না তেহরান।’

হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশই এই জলপথ ব্যবহার করে ইরানের ওপর চাপ সৃষ্টি বা আগ্রাসন চালাতে পারবে না। তবে আঞ্চলিক নিরাপত্তায় সহযোগিতার আগ্রহের কথা জানান তিনি।

এদিকে পেজেশকিয়ানের ভাষণ শুরুর কয়েক মিনিটের মধ্যেই অধিবেশন কক্ষে থাকা একমাত্র মার্কিন প্রতিনিধি হল ত্যাগ করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ‘আমরা নিজেদের রক্ষার জন্য শক্তিশালী হতে চাই, আগ্রাসন চালানোর জন্য নয়। আমরা উন্নয়নের জন্য জ্বালানি চাই, বোমা তৈরি, ধ্বংসযজ্ঞ বা অন্যদের হুমকি দেওয়ার জন্য নয়। ইরানকে এতটা শক্তিশালী হতে হবে, যাতে কেউ আমাদের অস্তিত্ব ও অগ্রগতিকে হুমকি দিতে না পারে। ট্রাম্পের জানা উচিত, হুমকি দিয়ে আমাদের জনগণকে কখনো আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।’

যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার অপব্যবহার ঠেকাতে নতুন ভিসা বিধিনিষেধ নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বার্থ ট্যুরিজম বা জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে ভ্রমণের সঙ্গে যুক্ত বা এতে...
তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে।
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না ইরান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বাংলার লাইভ...
সারা দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের...
চলতি মৌসুমে নওগাঁয় আউশ ধানের বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না কৃষক। মণপ্রতি দাম তুলনায় অর্ধেকে নেমে আসায় (৭০০ থেকে ৭৫০ টাকায় নেমে আসায়) লোকসানের মুখে চাষিরা। এ ধানের দরপতনের কারণে...
অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বিশ্ব রাজনীতিতে বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা প্রভাবের বাইরেও নিজেদের প্রতিনিধিত্ব আরও বেশি জোরদার করতে চায় এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। এই পরিবর্তিত বাস্তবতায়...
লোডিং...

এলাকার খবর