কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে সশস্ত্র হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। লুটপাট করা হয় নগদ অর্থসহ মালামাল। এসময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা হয়।

চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠলেও পুলিশ বলছে, জমি নিয়ে বিরোধের জের। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। এরইমধ্যে আটক হয়েছে ২ জন।

জানা যায়, শনিবার রাত ১০ টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের পাশেই নিউগিনি হাউজিং প্রোজেক্টে তাণ্ডব চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। শতাধিক ব্যক্তি ৪টি মিনি ট্রাকে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। কুপিয়ে আহত করে বেশ কয়েকজনকে। ভেঙে ফেলা হয় সিসিটিভি ক্যামেরা। এরপর পুলিশ ঘটনাস্থলে গেলে দুপক্ষের মাঝে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

দুর্বৃত্তদের এই হামলায় তছনছ হয় সেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও। কর্মীদের মারধর ও লুটপাট চালানোর অভিযোগ করেন তিনি। সালমান মুক্তাদিরের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

প্রায় ৫ বিঘা জমির ওপরে ১৭টি বহুতল ভবন নিয়ে গড়ে উঠছে এই হাউজিং সোসাইটি। মালিকপক্ষের অভিযোগ, ২ মাস আগেও একই কায়দায় হামলা কোরে মোটা অংকের চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা।

জমি নিয়ে বিরোধের জেরে হামলা বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হামলাকারীরা নগদ প্রায় ১ কোটি টাকা এবং মোবাইল ফোনসেট সহ কয়েক কোটি টাকার জিনিসপত্র লুট করে বলে অভিযোগ হাউজিং সোসাইটির কর্তৃপক্ষের।

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলাধুলা করার সময় বিদ্যুতায়িত ৫ ছাত্রী দগ্ধ হয়েছে। শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজিপাড়া এলাকায় মালেহা মহিলা মাদরাসায় এ ঘটনা হয়। 
মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার সময় খবর দেওয়া হলেও নীরব ছিল পুলিশ। অভিযোগ উঠেছে, স্থানীয় নারী এমপি জান্নাত ফেরদৌস মিষ্টির মদদে কয়েক শ মুখোশধারী দুর্বৃত্ত ৩ ঘণ্টা ধরে চালায় ভাঙচুর-লুটপাট। এরই...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা আধাঘণ্টা বা ১ ঘণ্টায় হয়নি উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, এ ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয়...
রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মেহেদী হাসান নামের এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে জলোচ্ছ্বাসজনিত বন্যা, বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিয়েছে। ঝড়ের প্রভাবে বাতিল হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। ঝড়ের কারণে বিদ্যুৎ...
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে বহনকারী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 
ইরানের দেওয়া হরমুজ প্রণালি ৭ দিনের মধ্যে পুনরায় উন্মুক্ত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরানের দেওয়া শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি...
জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদান উপলক্ষ্যে চার দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। 
লোডিং...

এলাকার খবর