যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সাড়া পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি এবং আটকে থাকা তহবিলের ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে-এমন তথ্যকে ভিত্তিহীন অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।


