বিশ্ববাজারে জ্বালানি সংকট নিয়ে বিশ্লেষকদের যে আশঙ্কা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পিএম

বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস থেকে এক বছর পর্যন্ত স্থায়ী হবে বলে ধারণা বিশ্লেষকদের। বাংলাদেশ ও উন্নয়নশীল দেশে এর প্রভাব ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন তারা। 

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কয়েক মাস ধরেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য। পাল্টাপাল্টি হামলায় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত তেল রপ্তানি। একইসাথে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে কমেছে ডিজেল সরবরাহ। 

অন্যদিকে, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার পর জুলাইয়ে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় মস্কো। বিশ্বের অন্যতম বড় ডিজেল রপ্তানিকারক রাশিয়া আগে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যারেল ডিজেল সরবরাহ করত। 

বিশ্লেষকদের মতে, এই দুটি ঘটনায় বিশ্ববাজারে ডিজেল সরবরাহ কমেছে, বাড়ছে দাম। যার সরাসরি প্রভাব পড়ছে উন্নয়নশীল দেশগুলোতে। 

এ প্রসঙ্গে জ্বালানি অর্থনীতিবিদ ফিলিপ ভারলেগার বলেন, ডিজেলের দাম বাড়ায় বাংলাদেশের মতো দেশে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এলএনজির ক্ষেত্রেও একই সমস্যা। এশিয়ার অনেক দেশের কৃষক ডিজেল পাম্পের ব্যবহার কমানোর কথা ভাবছেন।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার আবারও চালু হলে এবং হরমুজে জ্বালানি পরিবহন স্বাভাবিক হলে সংকটের সমাধান হবে। 

ফিলিপ ভারলেগার আরও বলেন, রাশিয়ার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগারগুলো আবার চালু হওয়া এবং হরমুজ দিয়ে ডিজেল পরিবহন স্বাভাবিক হওয়ার ওপর সবকিছু নির্ভর করছে। সবকিছু ঠিক হলেও বাজার স্বাভাবিক হতে আরও ৬ মাস লাগতে পারে। তাই সংকট চলবে এক বছর পর্যন্ত।

এদিকে, অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। সেটি হলে সীমিত সরবরাহের জন্য ইউরোপ, লাতিন আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার দেশগুলোকে আরও বেশি প্রতিযোগিতা করতে হবে। বিশ্ববাজারে আরও বাড়তে পারে ডিজেলের দাম। 

নির্ভরযোগ্য ডিজেল সরবরাহকারী হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে এই সংকট চীনের মতো দেশগুলোর জন্য সুযোগ তৈরি করছে। 

ফিলিপ ভারলেগার জানান, বিদ্যুৎনির্ভর ব্যবস্থা হওয়ায় চীনের অতিরিক্ত জ্বালানি সক্ষমতা তৈরি হয়েছে। অন্য দেশের জ্বালানি চাহিদা মেটাতে তারা নবায়নযোগ্য জ্বালানি রপ্তানি বাড়িয়েছে।

মধ্যপ্রাচ্য সংঘাত, রুশ সরবরাহ সংকট ও বিশ্ববাজারের অনিশ্চয়তায় ডিজেলের দাম বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে এর চাপ পড়তে পারে উন্নয়নশীল দেশগুলোর সাধারণ মানুষের ওপর।

ইরান না পারলে মধ্যপ্রাচ্যে কেউই তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পার্লামেন্টে অধিবেশনের কার্যক্রম শুরুর আগে ওয়েবিনারের মাধ্যমে...
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান পরোক্ষ...
মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত ও ইটালির প্রতিষ্ঠানকে এলএনজি সরবরাহ করা যাবে না বলে জানিয়েছে কাতার এনার্জি।
যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সাড়া পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের...
বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি, আনন্দ আর ব্যস্ততা। মঙ্গলবার বরপক্ষের লোকজনও আসার কথা ছিল। তাই মেয়ের বিয়ের বাজার করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা লোকমান হোসেন। কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়ি ফেরা...
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
এবার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারের এক নির্বাহী আদেশে এই ঘোষণা দেওয়া হয়। 
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের...
লোডিং...

এলাকার খবর