ড. ইউনূসকে শাহবাজ শরিফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

শাহবাজ শরিফ লিখেছেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।

ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও মজবুত করার জন্য যৌথ উদ্যোগের ব্যাপারে শাহবাজ শরিফ প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন। তিনি বলেন, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী একটি বাণিজ্য প্রতিনিধি দলসহ আগামী ২২ এপ্রিল ঢাকা সফর করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও সম্পর্ক বৃদ্ধির ওপর আলোচনা হবে।

শাহবাজ শরিফের এক্স পোস্ট থেকে আরও জানা যায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁর পোস্টে আরও লিখেছেন, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে, ইনশাআল্লাহ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

ঈদুল ফিতর উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-হামাদ আল-সাবাহ, আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

ফোনালাপে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি তাঁদের ইসলামাবাদ সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে পরিচালিত ‘অপারেশন সিন্দুর’–এর সময় দেশটির সশস্ত্র বাহিনীর পারমাণবিক কেন্দ্র কিরাণা হিলসে আঘাত করেছিল একটি ভারতীয় আত্মঘাতী ড্রোন। এ ঘটনার এক বছর পর ঘটনাটি...
অপারেশন সিঁদুরের পর ভারত সরকার পাকিস্তান থেকে আসা সিন্ধি দর্শনার্থীদের ভিসা এবং সীমান্ত রুট বন্ধ করে দেয়। এতে থর মরুভূমির ওপারে থাকা বহু পরিবার দীর্ঘ অনিশ্চয়তার মুখে পড়ে। ভারতের ভিসা...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেই সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর