ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৭:৫৬ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অচলাবস্থার মধ্যেই সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। রয়টার্স জানিয়েছে এ খবর।

ইসমাইল বাঘাই বলেন, আসিম মুনির একটি সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরে তিনি ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ২ দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রচেষ্টা এগিয়ে নেয়াই এ সফরের মূল লক্ষ্য।

তবে সফরে আসিম মুনির ইরানের কোন কোন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন এবং আলোচনায় কোন বিষয়গুলো প্রাধান্য পাবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যেকোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা...
ইরানের ওপর যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে। শনিবার এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। রয়টার্স জানিয়েছে এ খবর।
প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন সেনা নিয়ে ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর এই দীর্ঘ অভিযানের শেষ দিকে সামনে এসেছে খাবার ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানীয় জলের সমস্যা, রক্ষণাবেক্ষণ সংকট এবং নাবিকদের মধ্যে...
জামায়াতে ইসলামীর নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যচার করছে এবং দলটির জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টিও তা শিখে গেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক...
ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় ঘোষণা করা হবে আজ।
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে মো. আল আমিন সৈকত (৪০) নামের এক সাবেক পৌর কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা নিহত হয়েছেন। 
নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন বিরোধীজোটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর