পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে আত্মঘাতী হামলা, নিহত ৬

পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্টেবুলারি–এফসির সদরদপ্তরে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছেন। হামলার পর বন্দুকধারীরা ভবনে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করে।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০১:০২ পিএম

পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হামলায় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যসহ এখন পর্যন্ত ছয়জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি (এফসি) সদরদপ্তরে স্থানীয় সময় সকাল ৮টায় ওই হামলার ঘটনা ঘটে। প্রথমে এফসি সদরদপ্তরের গেটে আত্মঘাতী হামলা চালানো হয়। আত্মঘাতী বিস্ফোরণের পর কয়েকজন বন্দুকধারী ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের হত্যা করা হয়। এই ঘটনায় তিন এফসি সদস্য নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। 

এফসির ডেপুটি কমাডান্ট জাভেদ ইকবাল জানান, এ হামলায় আধাসামরিক বাহিনীটির তিন সদস্য নিহত হয়েছেন। 

নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখানে অভিযান চালানো হচ্ছে। এর আগে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা মিয়া সাঈদ আহমেদ ডনকে জানান, আধাসামরিক বাহিনীর সদরদপ্তরে হামলা হয়েছে এবং এলাকাটি ঘিরে ফেলা হচ্ছে।

এই সদরদপ্তরের অবস্থান পেশোয়ারের এক জনাকীর্ণ সাদার–কোহাট এলাকায়। এর কাছেই পাকিস্তান সামরিক বাহিনীর একটি ক্যান্টনমেন্ট আছে। এই ঘটনার পর সাদার–কোহাট সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা এলাকাটি ঘিরে রেখেছেন। 

এখন পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী পেশোয়ারে চালানো এ হামলার দায় স্বীকার করেনি। গত মাসে সীমান্তে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর কয়েক সপ্তাহ ধরে ওই অঞ্চলে তৎপর জঙ্গিরা হামলার মাত্রা বাড়িয়েছে।  

এদকি পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের তালেবান শাসকরা জঙ্গিদের আশ্রয় দিচ্ছে আর সেখান থেকে সীমান্ত অতিক্রম করে এসে তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। 

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড একটি শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি শিক্ষা, মানবিক সেবা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা...
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর