পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে বোমা হামলা, সেনাসদস্যসহ নিহত ২৪

পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেনে গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন। হামলার জন্য বেলুচ লিবারেশন আর্মিকে দায়ী করেছে কর্তৃপক্ষ।

আপডেট : ২৪ মে ২০২৬, ০৪:২৮ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চলন্ত ট্রেনকে লক্ষ্য করে চালানো গাড়িবোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। হামলায় অর্ধশতাধিক মানুষ আহতও হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। 

বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল ট্রেনটি। আজ রোববার চমন পট্টক সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের বগিকে ধাক্কা দেয়। এতে ভয়াবহ বিস্ফোরণ হয়। 

বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মাইল দূর থেকেও এর শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর লাইনচ্যুত হয়েছে ট্রেনের তিনটি বগি। রেললাইনের আশপাশের বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিস্ফোরণে নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক সদস্য ছিলেন বলে জানা গেছে। হামলায় অধিকাংশ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।   

নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করছে পুলিশ। ট্রেনের ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে নিরাপত্তা বাহিনীসহ স্থানীয়রা। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হামলার জন্য সশস্ত্রগোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মিকে দায়ী করছে কর্তৃপক্ষ।  

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
পাকিস্তানের জন্য নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বেলুচিস্তানের ‘স্বাধীনতা’ ঘোষণার খবর। গত বুধবার নিজেকে বেলুচিস্তানের প্রতিনিধি দাবি করে মীর ইয়ার বালুচ নামের এক ব্যক্তি নিজের এক্স হ্যান্ডলে দাবি...
বালুচিস্তান পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করেছে—এমন একটি দাবি সংবলিত বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ‘রিপাবলিক অব বালুচিস্তান’ (বালুচিস্তান প্রজাতন্ত্র) নামে ভাইরাল ওই...
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছে।
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর