নাটোরে সন্তানের সামনে ওড়না প্যাঁচ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:২৯ পিএম

নাটোরে শিশু সন্তানের সামনে গলায় ওড়না প্যাঁচ দিয়ে স্বামী রাকিব হোসেন ও স্ত্রী লিজা খাতুন আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার কাফুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেন একই এলাকার দিনমজুর আনোয়ার হোসেনের ছেলে এবং পেশায় ভ্যান চালক ছিলেন। রাকিব হোসেনের স্ত্রী লিজা খাতুন ছিলেন গৃহিণী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান জানান, রাকিব হোসেন ও লিজা খাতুনের বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। অল্প কয়েকদিন পূর্বে তারা আবারও নিজেরা মীমাংসা করে সংসার শুরু করে। কিন্তু তাদের দারিদ্রতার সংসারে প্রায় তাদের  ঝগড়া-বিবাদ লেগেই থাকত। আজ রাকিব ও রাকিবের বাবা আনোয়ার হোসেন স্থানীয় মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে বাড়িতে আসে। এরপর তারা সবাই একসাথে দুপুরের খাওয়া শেষে নিজ নিজ ঘরে চলে যায়। বিকেলে তাদের ঘর থেকে তাদের শিশু সন্তানের প্রচণ্ড কান্না শুরু হলে পরিবারের সদস্যরা দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করে। কিন্তু ঘরের ভেতর থেকে শিশুর কান্না ছাড়া কোনো সাড়া–শব্দ পাওয়া যায় না। পরে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ওড়না প্যাঁচানো  মরদেহটি উদ্ধার করে। 

প্রাথমিকভাবে পুলিশের ধারণা দারিদ্রতার কারণে ঝগড়া–বিবাদ থেকে তারা দুজনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের...
সাঘাটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাহউদ্দিন নামে আরেক শিবিরকর্মী আহত হয়েছেন।
বাড়ির পেছন দিকের ফসলি ফাঁকা মাঠে ঘাস খাওয়ানোর জন্যে গরু চড়িয়েছিলেন জাহাঙ্গীর।  হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
প্রাণীটিকে নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ এটিকে চিতা বাঘ, আবার কেউ মেছো বাঘ বলে দাবি করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে। কারণ, প্রাণীটি...
বেলজিয়ামকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করেছে ইরান। ইরানের রক্ষণদুর্গের সামনে যেন অসহায় আত্মসমপর্ণ বেলজিয়ামের।
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে। ২-২ গোলে ড্র করেছে নবাগত দলটি।  
বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে হোঁচট খাওয়া স্পেন স্বরূপে ফিরেছে। সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে, ফেভারিটের মতোই টুর্নামেন্টে ফিরলো ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের পক্ষে জোড়া গোল করেন মিকেল ওয়ারসাবাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ায় আসা উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই মতবিনিময় সভায় তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা....
লোডিং...

এলাকার খবর