ভিডিওতে ধরা পড়ল ‘বাঘ’, মাগুরায় আতঙ্ক

 প্রাণীটিকে নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ এটিকে চিতা বাঘ, আবার কেউ মেছো বাঘ বলে দাবি করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে। কারণ, প্রাণীটি যে স্থানে দেখা গেছে, তার আশপাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

আপডেট : ২১ জুন ২০২৬, ০৬:১৪ পিএম

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় একটি বন্যপ্রাণীকে ঘিরে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার রাত আনুমানিক ১১টার দিকে গ্রামের পাকা সড়কের পাশের ঝোপঝাড়ে একটি মেছো বাঘ দেখা যাওয়ার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় যুবক ইসরাফিল হোসেন জানান, তিনি রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার পাশের ঝোপঝাড় থেকে হঠাৎ একটি বন্যপ্রাণী তার সামনে চলে আসে। অপ্রত্যাশিত এ ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তবে সাহস করে মোবাইল ফোনে প্রায় ৭ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন।

পরে তিনি স্থানীয় বাজারে গিয়ে বিষয়টি এলাকাবাসীকে জানান। প্রথমে অনেকেই তার কথা বিশ্বাস না করলেও ভিডিও ফুটেজ দেখে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর কয়েকজন মিলে প্রাণীটিকে খুঁজতে বের হলেও রাতের অন্ধকারে আর সেটির সন্ধান পাওয়া যায়নি।

এদিকে প্রাণীটিকে নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। কেউ এটিকে চিতা বাঘ, আবার কেউ মেছো বাঘ বলে দাবি করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে। কারণ, প্রাণীটি যে স্থানে দেখা গেছে, তার আশপাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

মাঝিপাড়া এলাকার বাসিন্দা ইসরাফিলের চাচা ইদ্রিস আলী বলেন, ‘প্রথমে আমার ভাতিজা বলার পরও আমাদের বিশ্বাস হয়নি। পরে সে আমাদের একটি ভিডিও দেখানোর পর আমরা ওই স্থানে দৌড়ে গিয়ে প্রাণীটিকে দেখতে পাই। কিন্তু আমরা চেষ্টা করেও ধরতে পারিনি। আমরা এলাকাবাসী আতঙ্কে রয়েছি।’ 

ইদ্রিস আলী আরও বলেন, ‘ওই রাতে পাশের একজনের বাড়ি থেকে চারটি মুরগি নিখোঁজ হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাণীটি মুরগিগুলো ধরে খেয়ে ফেলেছে।’

তবে জেলা বন বিভাগের কর্মকর্তা তপেনন্দ্রনাথ ঠাকুর ভিডিওটি পর্যালোচনা করে বলেছেন, ‘এটি একটি মেছো বাঘ হিসেবে শনাক্ত করা হয়েছে। মেছো বাঘ বাংলাদেশের বিভিন্ন গ্রামীণ এলাকায় এখনও দেখা যায়। সাধারণত ঝোপঝাড়, জলাশয় ও পুকুরপাড়ে এদের বসবাস। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।’

বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রাণীটিকে উত্ত্যক্ত না করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এই বিরল বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে বন বিভাগ।

 

 

 

 

গরুর জন্য মাঠে ঘাস কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মুসা ফকির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাড়ির পেছন দিকের ফসলি ফাঁকা মাঠে ঘাস খাওয়ানোর জন্যে গরু চড়িয়েছিলেন জাহাঙ্গীর।  হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চুয়াডাঙ্গার পাটক্ষেতগুলোতে দেখা দিয়েছে ব্যাপক হারে পোকার আক্রমণ। কীটনাশক প্রয়োগ করেও কৃষকরা প্রতিকার পাচ্ছেন না। ফলে একদিকে বাড়ছে উৎপাদন খরচ, অন্যদিকে শঙ্কা তৈরি হয়েছে ফলন নিয়ে।
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সবগুলো নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে...
লিবিয়া উপকূলে অন্তত ১৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১২ জুনের নৌকাডুবির ঘটনায় এখনও অন্তত ৩৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সরকারবিরোধী বিক্ষোভ ও সড়ক অবরোধের জেরে বলিভিয়ায় ৯০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের পাশাপাশি বিক্ষোভ নিষিদ্ধ করেছে সরকার।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় চোর সন্দেহে এক যুবককে মারধর ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন তারেক রহমান। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
লোডিং...

এলাকার খবর