সাম্প্রতিককালে চর্চার অন্যতম বিষয়বস্তু হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই৷ কৃত্রিম বুদ্ধিমত্তায় ভর করে বারবার ফিরে আসছেন উত্তম। ছবি: এআই/পয়ব্রত রায়
এখন পর্যন্ত এ মহানায়ককেই সবচেয়ে বেশিবার আঁকা হয়েছে এআইয়ের তুলিতে। আর প্রতিটা ছবিতেই হুল্লোড় পড়ে গেছে। ছবি: এআই/পয়ব্রত রায়
যার বেশিরভাগই করেছেন পয়ব্রত রায়। পেশায় দিল্লির একটি কেন্দ্রীয় সংস্থার কৃষিবিদ্যার গবেষক।
একেবারেই নিজের শখেই পয়ব্রত রায় মাসখানেক আগে শুরু করেছিলেন নানা বিষয়ের ওপরে ছবি বানাতে। ছবি: এআই/পয়ব্রত রায়
সেই তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছেন মহানায়ক উত্তম কুমার। ছবি: এআই/পয়ব্রত রায়
উত্তম কুমারের এই ছবিগুলিতে তাঁকে নানা পোশাকে দেখা গিয়েছে। কোথাও নীল স্যুটে, কোথাও সাদা। কোথাও আবার নবপ্রজন্মের পোশাকে, যা নজর কেড়েছে সবার। ছবি: এআই/পয়ব্রত
এর আগেও একাধিক অভিনেতা-অভিনেত্রীর এআই নেটদুনিয়ায় সাড়া জাগিয়েছে। ববিতা, শাবানা, নূতন, জেমস, সালমান শাহসহ অনেকেই এসেছেন নতুনরূপে।। ছবি: এআই/পয়ব্রত
কিছুদিন আগে হলিউড ছবি বার্বি সিনেমার আদলে এআই কল্পনায় উত্তম কুমার, সুচিত্রা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়য়ের ছবি ভাইরাল হয়েছিল। ছবি: এআই/পয়ব্রত