নাটোরে গৃহবধু ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধু ধর্ষণ মামলায় মোঃ বেনজামিন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে আদালত। রোববার দুপুরে এই রায় ঘোষণা করেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম। 

দণ্ডপ্রাপ্ত বেনজামিন উপজেলার বিহারকোল এলাকার আয়েজ উদ্দিনের ছেলে। স্পেশাল কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১৩ সালের ৭ আগস্ট নাটোরের বাগাতিপাড়া উপজেলার বারইপাড়া গ্রামে এক গৃহবধু ভেজা কাপড় শুকানোর জন্য পাশের বাড়ির দড়িতে মেলে দিতে যায়। 

এই সময় সেখানে থাকা বেনজামিন গৃহবধুর মুখ চেপে ধরে ওই বাড়ির রান্নাঘরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। এসময় গৃহবধুর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক বেনজামিন পালিয়ে যায়। পরে ওই দিনই ভিকটিম গৃহবধু বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। 

দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে আরও উল্লেখ করা হয় জরিমানার অর্থ ভিকটিম গৃহবধু পাবে। মামলার রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায় স্বীকার করেছেন আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করে অব্যাহতি চান তার স্ত্রী স্বপ্না আক্তার। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর শিশু সহিংসতা...
নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন যুবক আহত হয়েছেন। আজ সোমবার সকালে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানাসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার। এ উপলক্ষে সোহেল ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হয়েছে।
নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর