পীরের ছদ্মবেশে জঙ্গিদের সংগঠিত করছিল ইমাম মাহমুদের কাফেলা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ পিএম

পীরের ছদ্মবেশে জঙ্গিদের সংগঠিত করছিল ইমাম মাহমুদের কাফেলা। সদস্য সংগ্রহ হতো ইউটিউব ও ফেসবুকে। দেশি-বিদেশি ভক্তের দানের টাকায় কেনা হয় সিলেটের আস্তানা। সংগঠনটির ৪২ জন শীর্ষ সংগঠককে গ্রেপ্তার করে সিটিটিসি বলছে, আপাতত বড় কোনো হামলার সক্ষমতা নেই তাদের।

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নির্জন পাহাড়ে আস্তানা গেড়েছিল জঙ্গি সংগঠন, ইমাম মাহমুদের কাফেলা। ‘অপারেশন হিলসাইড’ নামের অভিযানে তাদের গ্রেপ্তার করে সিটিটিসি। সংগঠনটির নেতা ৩০ বছর বয়সী জুয়েল মাহমুদের বাড়ি নাটোরে। তবে কর্মীরা তাকে চেনে ‘ইমাম মাহমুদ’ ও ‘হাবিবুল্লাহ  নামে।

সম্প্রতি বিভিন্ন জেলা থেকে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে অনুসন্ধানে নেমে এ সংগঠনের কথা জানা যায়। এর মধ্যে আছে সিরাজগঞ্জের একজন চিকিৎসক, তার স্ত্রীও নটরডেম কলেজের শিক্ষার্থীও।

গোয়েন্দারা বলছেন, ফেসবুক-ইউটিউব ব্যবহার করে সদস্য সংগ্রহ করতো জঙ্গিরা।  আর সংগঠন চলতো সদস্যদের টাকায়।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, “কথিত ইমাম মাহমুদ নামে জঙ্গি দলটি সংগঠিত হতে শুরু করে। এর অনুসারীরা মনে করেন, ইমাম মাহাদীর অগ্রবর্তী হিসাবে ইমাম মাহমুদ অবতীর্ণ হয়েছেন। বিভিন্ন হাদিস গ্রন্থে বলা হয়েছে যে, ‘ইমাম মাহাদীর আগে ইমাম মাহমুদ নামে দুর্বল প্রকৃতির একজন ব্যক্তির আবির্ভাব হবে’।”

“এই কথিত ইমাম মাহমুদের দলকে বলা হতো কাফেলা। তাদের বিশ্বাস, ইমাম মাহমুদের নেতৃত্বে ভারতীয় উপমহাদেশে জিহাদের নেতৃত্ব দেওয়া হবে। তাতে অংশ নেওয়ার প্রথম ধাপ হলো হিজরত বা গৃহত্যাগ করে দলে যোগ দেওয়া। যারা এভাবে জিহাদে অংশ নেবে, তারা পরকালে পুরস্কারপ্রাপ্ত হবে”- বলেন সিটিটিসি প্রধান।

সংগঠনের সদস্য সংগ্রহের পর প্রথমে তাদের নেওয়া হতো পাবনা সদর ও আতাইকুলায়। সেখান থেকে সিরাজগঞ্জের কড্ডায় নিয়ে জব্দ করা হতো সবার মোবাইল। পরে নেওয়া হতো সিলেটের প্রশিক্ষণ শিবিরে।

জঙ্গিদের অনলাইন কার্যক্রম বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব বলেন, “দেখতে হবে তাদের দৃশ্যমান কোনো তৎপরতা চালানোর মতো সক্ষমতা আছে কিনা। অনলাইন কার্যক্রম বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি তৎপর হতে হবে”।

জঙ্গিবাদে জড়ানোর অভিযোগে ২০১৮ সালে গ্রেপ্তার হয়েছিলেন কথিত ইমাম মাহমুদ।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। গতকাল সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তর কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।  
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে মিরপুরের পল্লবী এলাকায় রামিসা...
বিচারহীনতার সংস্কৃতি ও দীর্ঘসূত্রতায় বাড়ছে ধর্ষণ ও যৌন নির্যাতন। এছাড়া, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অভাবে বাড়ছে নৃশংসতা। পল্লবীতে শিশু রামিসা হত্যার ঘটনা বিশ্লেষণ করে এমন মন্তব্য করেছেন মানসিকে...
চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে থাকবে সরকার। ঈদের পর প্রতিটি উপজেলা হাসপাতালে একজন কমান্ডারসহ ১০ জন আনসার নিয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর